বুধবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র উদ্যোগে মাতৃভাষা দিবস পালিত
বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র উদ্যোগে মাতৃভাষা দিবস পালিত
চট্টগ্রাম :: চট্টগ্রামের বোয়ালখালীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র উদ্যোগে ২১শে ফেব্রুয়ারি ২০২৪ বোয়ালখালী উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে বিনম্র শ্রদ্ধা ও যথাযথ মর্যাদায় ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন করে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী।
পুষ্পস্তবক অর্পণ শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন শিল্পী গোষ্ঠীর নেত্রীবৃন্দ।
এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কবি ও সংগঠক শিল্পী বিপ্লব জলদাস, যুগ্ন সম্পাদক বকুল বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক আশুতোষ দাশ, পাঠাগার সম্পাদক শিক্ষক প্রদুল কান্তি দে, বোয়ালখালী শিল্পী সংস্থার সভাপতি মো. আবু তৈয়ব, সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান (কাওয়াল) সংগীতশিল্পী কমল বড়ুয়া, মো. জানে আলম, অর্পিতা ঘোষ, অদিতি দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।





মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন
মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের
মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত
জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা