শুক্রবার ● ৮ মার্চ ২০২৪
প্রথম পাতা » ঢাকা » গণপরিবহনে ৩৫% নারী আসন নিশ্চিতের দাবি
গণপরিবহনে ৩৫% নারী আসন নিশ্চিতের দাবি
সেভ দ্য রোড-এর উদ্যোগে ৮ মার্চ সকাল সাড়ে ১০ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গণপরিবহনে হয়রানি বন্ধ ও ৩৫% আসন সংরক্ষিত রাখার দাবিতে সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন আকাশ-সড়ক-রেল ও নৌপথ দুর্ঘটনামুক্ত করার জন্য নিবেদিত দেশের একমাত্র সচেতনতা-গবষেণা-স্বেচ্ছাসেবি সংগঠন সেভ দ্য রোড-এর প্রতিষ্ঠাতা মোমিন মেহেদীর সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন মহাসচিব শান্তা ফারজানা। তিনি এসময় বলেন, নির্মম বাস্তবতা হলো এই যে, যে কোন গণপরিবহনে নারীরা হয়রানির শিকার হচ্ছে। প্রতিদিন কমপক্ষে শতাধিক নারী নিপীড়িত হচ্ছে কেবলমাত্র সড়ক পরিবহন নীতিমালা যথাযথভাবে বাস্তবায়ন না হওয়ায়। আমরা আন্তর্জাতিক নারী দিবসে সকল গণপরিবহনে ৩৫% নারী আসন নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী- যোগাযোগ ও সেতুমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানচ্ছি।
সেভ দ্য রোড-এর দাবির সাথে এতে সংহতি প্রকাশ করেন অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, শ্রমিক নেতা আনিসুর রহমান, সেভ দ্য রোড-এর ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, সোনিয়া দেওয়ান প্রীতি, সাংগঠনিক সম্পাদক মহিদুল মল্লিক, রাজনীতিক সেলিম আহমাদ, সমজসেবক আবদুল্লাহ আল মামুন, মনোয়ারা বেগম প্রমুখ।





তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ