শিরোনাম:
●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব
রাঙামাটি, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৩ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাই হ্রদকে বাঁচাতে ও বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে জরুরি ভিত্তিতে হ্রদের ড্রেজিং করা দরকার
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাই হ্রদকে বাঁচাতে ও বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে জরুরি ভিত্তিতে হ্রদের ড্রেজিং করা দরকার
মঙ্গলবার ● ২৩ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাপ্তাই হ্রদকে বাঁচাতে ও বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে জরুরি ভিত্তিতে হ্রদের ড্রেজিং করা দরকার

— এ, কে,এম, মকছুদ আহমেদ :: দক্ষিণ এশিয়ার বৃহত্তর হ্রদ রাঙামাটির কাপ্তাই হ্রদকে বাঁচাতে, মাছের বংশ বিস্তার বাড়াতে এবং বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে জরুরি ভিত্তিতে হ্রদের পুরো এলাকা ড্রেজিং করা অত্যান্ত জরুরী হয়ে পড়ে পড়েছে। সড়ক যোগাযোগ এবং অতি প্রয়োজনীয় ছাড়া অন্য আজেবাজে প্রকল্প বাদ দিয়ে কাপ্তাই হ্রদে ড্রেজিং করতে হবে। ড্রেজিং এর কোন বিকল্প নেই। বর্তমানে মাইনীমুখ এলাকায় যে ড্রেজিং করছে তাতে কোন ফল হচ্ছেনা। দুর্নীতি হচ্ছে। বর্তমানে হ্রদের পানির সীমা ১০ এম এস এল এর নীচে নেমে গিয়ে সকল উপজেলার সাথে নৌ যোগাযোগ বন্ধ হয়েছে। মাছ শিকার ২৫ এপ্রিল থেকে বন্ধ করে দেয়া হচ্ছে। কাপ্তাই এ জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে সর্বনিন্ম পর্যায়ে নেমে এসেছে। বর্তমানে এই গরমের মধ্যে দিনে রাতে অস্বাভাবিকভাবে লোডশেডিং দিয়ে জনজীবন বিপর্যস্ত করে তোলা হয়েছে।
যখন পূর্ণ বিদ্যুৎ উৎপাদন হয় তখনতো রাঙামাটির জন্য ১৫ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া হতো বাকীগুলো জাতীয় গ্রীডে দেওয়া হতো।বর্তমানে রাঙ্গামাটির জন্য ১৫ মেগাওয়াট দেওয়া হচ্ছে না কেন? এখানে কেন এত লোডশেডিং দেয়া হচ্ছে জনগণ জানতে চায়।
বর্তমানে সবগুলো নদী উপনদী খাল বরাট হয়ে যাওয়ায় সকল উপজেলার সাথে নৌযোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় জনগণ অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে। বিশেষ করে রাঙামাটি লংগদু বাঘাইছড়ি রুটে যাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। লংগদু বাঘাইছড়ি নৌপথ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। লংগদু পর্যন্ত হ্রদ এলাকায় অনেক স্থানে ছোট ছোট চর সৃষ্টি হচ্ছে বোট পর্যন্ত আটকে যাচ্ছে। কেউ আটকে গিয়ে ৫/৬ ঘন্টা পর্যন্ত অতিরিক্ত সময় ব্যয় করা হচ্ছে।বাঘাইছড়ি থেকে আগে রাঙামাটি বাস সার্ভিস চালু ছিল বর্তমানে পিকআপ সার্ভিস চালু করেছে তা বিপদজনক ও অপ্রতুল।বাস সার্ভিস চালু করা জরুরী। নানিয়ারচর রাঙামাটি নৌপথ অচল।তবে সড়ক যোগাযোগ থাকায় তেমন অসুবিধা হচ্ছে না। লংগদু নানিয়ারচর সড়ক নির্মাণ কাজ এগিয়ে চলছে। তবে আরও দ্রুত গতিতে সড়ক নির্মাণ কাজ লংগদুর যাত্রীদের অনেক সুবিধা হবে।
এছাড়া লংগদু বাঘাইছড়ি সড়কের সুয়ারিপাতাছড়া ব্রীজটির কাজ দ্রুত শুরু করা গেলে বাঘাইছড়ি যাত্রীদের অনেক উপকারে আসবে। রাঙামাটি জুরাছড়ি কাপ্তাই জুরাছড়ি নৌপথ অনেকদিন যাবত ভরাট হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। রাঙামাটি বরকল ছোট হরিনা রুটে বরকল পর্যন্ত লঞ্চ চলাচল করলে মাঝে মাঝে আটকে যায়। রাঙামাটি বরকল ঠেগামুখ পর্যন্ত দ্রুত ড্রেজিং করা না গেলে ঠেগামুখ স্থলবন্দর মুখ দেখবে না। স্থলবন্দর চালু না করা গেলে ভারত বাংলাদেশের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে। বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে হ্রদে পর্যাপ্ত পানি প্রয়োজন। ড্রেজিং করে পানি ব্যবস্থা নিতে হবে। নতুবা কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করে পানি স্বাভাবিক করতে হবে।১০/১৫ বছর পূর্বে কৃত্রিম বৃষ্টিপাতের ব্যবস্থা করার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে স্থগিত করা হয়েছে। এশিয়ার সর্ববৃহৎ কাপ্তাই হ্রদে হাজার হাজার কোটি আমার মাছ উৎপাদন হয়ে থাকে এবং ৪০/৫০ হাজার জনবলের কর্মসংস্থান হয়ে থাকে। এছাড়া নৌচলাচলের সাথে জড়িত কয়েক হাজার শ্রমিকের জীবন জীবিকা এ হ্রদের উপর নির্ভর করে।নৌচলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে ব্যবসা বাণিজ্যে হাজার হাজার কোটি টাকা লোকসান নিতে হচ্ছে। সবদিক বিবেচনায় দক্ষিণ এশিয়ার সবচাইতে বড় কাপ্তাই হ্রদকে বাঁচিয়ে রাখতে দ্রুত ড্রেজিং করা অত্যন্ত জরুরী। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় অথবা সরকারের যেকোন তহবিল থেকে বরাদ্দ দিয়ে ড্রেজিং করা অত্যন্ত জরুরী হয়ে পড়েছে।
গত ২০ বছরের অধিক কাল থেকে ড্রেজিং করার পরিকল্পনা করা হচ্ছিল। পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে কিছু ছোটখাট ড্রেজিং করা হলেও নদীর কিনারায় মাটি ফেলার ফলে বর্ষার সময়ে আবারো নদী ভরাট হয়ে যায়। ফলে ঐসব ড্রেজিং কোন কাজে আসেনা। ছোটখাট ড্রেজিং না করে বড় ড্রেজিং এর ব্যবস্থা নিন। জনগণের দুর্ভোগ লাগবে আন্তরিকতার সাথে এগিয়ে আসুন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন
মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার
রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন
জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল
রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার

আর্কাইভ