শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৩ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কল্পনা অপহরণ মামলা রাঙামাটি কোর্টে ডিসমিস করায় হিল উইমেন্স ফেডারেশনের ক্ষোভ প্রকাশ
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কল্পনা অপহরণ মামলা রাঙামাটি কোর্টে ডিসমিস করায় হিল উইমেন্স ফেডারেশনের ক্ষোভ প্রকাশ
মঙ্গলবার ● ২৩ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কল্পনা অপহরণ মামলা রাঙামাটি কোর্টে ডিসমিস করায় হিল উইমেন্স ফেডারেশনের ক্ষোভ প্রকাশ

— সংবাদ বিজ্ঞপ্তি :: হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য এন্টি চাকমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, অপহৃত কল্পনা চাকমার ভাই কালিন্দী কুমার চাকমার ‘নারাজি আবেদন’ নামঞ্জুর করে পুলিশের চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছে হিল উইমেন্স ফেডারেশন।
আজ মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে হিল উইমেন্স ফেডারেশনের সভানেত্রী নীতি চাকমা ও সাধারণ সম্পাদিকা রিতা চাকমা রাঙামাটি পার্বত্য জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (১ম আদালত) কর্তৃক পুলিশের চূড়ান্ত প্রতিবেদন গ্রহণকে যারপরনাই পক্ষপাতদুষ্ট, চিহ্নিত অপহরণকারী লেফটেন্যান্ট ফেরদৌস ও তার দোসরদের দায়মুক্তি দেয়ার ন্যাক্কারজনক নজীর এবং তা কারোর নিকট গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন।
এ ধরনের পক্ষপাতদুষ্ট পদক্ষেপের বিরুদ্ধে হিল উইমেন্স ফেডারেশন তথা পার্বত্য চট্টগ্রামের প্রতিবাদী জনতা লড়াই চালিয়ে যাবে বলেও তারা বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
বিবৃতিতে ক্ষমতাসীন সরকারের কঠোর সমালোচনা করে নারী নেতৃদ্বয় আরও বলেছেন, ‘পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত আওয়ামীলীগ সরকার আদালতসহ সকল গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহকে দলীয়করণ করেছেন। এ সরকারের অধীনে চিহ্নিত অপরাধীদের বিচার আশা করা যায় না। জনগণের কাঠগড়ায় চিহ্নিত অপহরণকারী লেফটেন্যান্ট ফেরদৌস গং এবং বর্তমান ফ্যাসিস্ট সরকারকে জবাবদিহি করতে হবে বলে নারী নেতৃদ্বয় দ্ব্যর্থহীন ভাষায় আশাবাদ ব্যক্ত করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)