শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৩ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটির চার উপজেলায় প্রার্থীদের প্রতীক বরাদ্ধ : ৮ মে নির্বাচন
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটির চার উপজেলায় প্রার্থীদের প্রতীক বরাদ্ধ : ৮ মে নির্বাচন
মঙ্গলবার ● ২৩ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটির চার উপজেলায় প্রার্থীদের প্রতীক বরাদ্ধ : ৮ মে নির্বাচন

--- রাঙামাটি :: আজ মঙ্গলবার ২৩ এপ্রিল রাঙামাটি সিনিয়র জেলা নির্বাচন কার্যালয়ে নির্বাচন অফিসার মো. মনির হোসেন প্রতীক বরাদ্ধ ঘোষণা করেন।
প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন রাঙামাটি জেলা নির্বাচন কর্মকর্তা এর মধ্যদিয়ে আগামী ৮ই মে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম ধাপের নির্বাচনে রাঙামাটি সদরসহ চার উপজেলায় সর্বমোট ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকলো। এর মধ্যে রাঙামাটি সদর উপজেলায় ৩টি পদে সর্বমোট- ১৪ জন, কাউখালীতে ৫ জন, জুরাছড়িতে ৭ জন ও বরকল উপজেলায় ৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবেন বলে জেলা নির্বাচন অফিসার নিশ্চিত করেন।
এসময় রাঙামাটি সদর উপজেলা, বরকল উপজেলা, জুরাছড়ি উপজেলা ও কাউখালী উপজেলার প্রতিদ্বন্ধি প্রার্থীরা উপস্থিত ছিলেন।
রাঙামাটি সদর উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদে শেষ পর্যন্ত প্রার্থী রয়েছেন ১৪ জন। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন মো. শাহাজাহান (কাপ পিরিচ), অন্নসাধন চাকমা (দোয়াত কলম) পঞ্চানন ভট্টাচার্য্য (জোড়া ফুল), বিপ্লব চাকমা (উট) ও সুফিয়া কামাল (ঝিমি) (আনারস) মার্কা। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন দূর্গেশ্বর চাকমা (টিউবওয়েল), চন্দ্রজিত দেওয়ান (চশমা), দয়াময় চাকমা (উড়োজাহাজ), পলাশ কুসুম চাকমা (মাইক), মো. মনিরুল ইসলাম (বই) ও মো. রিদওয়ানুল হক সেলিম (তালা)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন নাসরিন ইসলাম (সেলাই মেশিন), রিতা চাকমা (প্রজাপতি) ও মনিকা আক্তার (কলস)।
কাউখালী উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১জন প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। এতে করে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করবেন মো. সামশুদ্দোহা চৌধুরী (আনারস) ও মংসুইউ চৌধুরী (ঘোড়া)। আর ভাইস-চেয়ারম্যান পদে চারজন প্রার্থী থাকলেও অং প্রু মারমা, কে এম আসিফ নেওয়াজ, মো. ফিরোজ আহাম্মাদ নির্বাচন থেকে সরে যাওয়ায় কেবল মাত্র লা থোয়াই মারমা। এতে করে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হতে যাচ্ছেন লা থোয়াই মারমা। আবার মহিলা ভাইস চেয়ারম্যান পদে কাউখালীতে জান্নাতুল ফেরদৌস মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় এ পদে প্রতিদ্বন্ধিতা করবেন এ্যানী চাকমা (কৃপা) (প্রজাপতি) ও নিংবাইউ মারমা (কলস)।
জুরাছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদে প্রার্থী রয়েছেন ৭ জন। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করবেন, সুরেশ কুমার চাকমা (দোয়াত কলম), জ্ঞানেন্দু বিকাশ চাকমা (আনারস) ও কেতন চাকমা (মোটরসাইকেল)। ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন কামিনী রঞ্জন চাকমা (চশমা) ও রন্টু চাকমা (উড়োজাহাজ)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন অনিতা দেবী চাকমা (হাঁস) ও জ্যোৎস্না তালুকদার (পদ্মফুল) মার্কায় প্রতিদ্বন্ধিতা করবেন।
এছাড়া বরকল উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদে প্রার্থী রয়েছেন ৬ জন। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন সন্তোষ কুমার চাকমা (আনারস) ও বিধান চাকমা (দোয়াত কলম)। ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন পুলিন বিহারী চাকমা (উড়োজাহাজ) ও জ্ঞান জ্যোতি চাকমা (টিউবওয়েল) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করবেন, রাখি চাকমা (সেলাই মেশিন) ও সুচরিতা চাকমা (হাঁস)।
রাঙামাটি জেলা নির্বাচন অফিসার মো. মনির হোসেন রাঙামাটি জেলার ৪টি উপজেলার প্রতিদ্বন্ধী প্রার্থীদের নির্বাচন সুষ্ঠ ও সুন্দর করতে নির্বাচন কমিশনের আচারণ বিধি মেনে চলার অনুরোধ জানান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)