শিরোনাম:
●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
রাঙামাটি, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২ মে ২০২৪
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে খাদ্য গুদাম সিলগালা কর্মকর্তা উধাও
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে খাদ্য গুদাম সিলগালা কর্মকর্তা উধাও
বৃহস্পতিবার ● ২ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘোড়াঘাটে খাদ্য গুদাম সিলগালা কর্মকর্তা উধাও

--- ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে ডুগডুগি খাদ্য গুদাম কর্মকর্তা (ওসি এলএসডি) আনোয়ার বেগম খাদ্য গুদাম সিলগালা করে উধাও হয়েছেন। এব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইউনুস আলী মন্ডলের সন্দেহ হলে তিনি গত বুধবার (১ মে) ঘোড়াঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে গুদামের তালা ভাঙা হয়েছে।

সাধারণ ডায়েরি (জিডি) সূত্রে জানা গেছে, বিবাদী আনোয়ারা বেগম (৫৯) উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অধিনস্ত কর্মকর্তা। দায়িত্বে থাকাকালীন সময়ে তিনি গত ২৫ এপ্রিল ২০২৪ তারিখ হতে কোনো প্রকার ছুটি গ্রহণ না করে সরকারি মালামাল নিয়ে অনুপস্থিত রয়েছেন। বিবাদীর ঠিকানায় বারবার নোটিশ করা হলেও তিনি অফিসে আসেননি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মৌখিক ভাবে নির্দেশ দিলে বিবাদীর বসতবাড়ি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার নুনিয়াগাড়ী গ্রামে গিয়েও কোনো খোঁজ পাওয়া যায়নি। বর্তমানে তিনি সরকারি সম্পদ আত্মসাৎ করে পলাতক অবস্থায় রয়েছেন। বিষয়টি দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রককে অবগত করা হলে তিনি সহকারী খাদ্য নিয়ন্ত্রক মোহন আহমেদকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। পাশাপাশি জেলা খাদ্য নিয়ন্ত্রকের আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক মহোদয় ঘোড়াঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসানকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেন। পরে বৃহস্পতিবার (২ মে) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তদন্ত কমিটির সদস্যদের উপস্থিতিতে গোডাউনের তালা ভেঙে ৩টি খামাল গণনা করে ২.৭৫ মেট্রিক টন চাল ঘাটতি পাওয়া যায়। অন্যান্য খামাল গুলো গণনা শেষ হলে বিপুল পরিমাণ চাল ঘাটতি হবে বলে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ইউনুস আলী মন্ডল জানান, বৃহস্পতিবার (২ মে) নির্বাহী ম্যাজিস্ট্রেট তদন্ত কমিটিকে সাথে নিয়ে খাদ্য গুদামের তালা ভেঙে খামাল গণনা শুরু করেন। এতে ৩ টি খামাল গণনা করে ২.৭৫ মেট্রিক টন চাল ঘাটতি পাওয়া গেছে। সব খামাল গণনা শেষে চুড়ান্ত ফলাফল পাওয়া যাবে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান জানান, ডুগডুগিহাট এলএসডি’র দুটি গোডাউনের একটির ৩ টি খামাল গণনা করা হয়েছে। গণনা এখনও সমাপ্ত হয়নি। অসমাপ্ত অবস্থায় গোডাউন আবারও সিলগালা করে রাখা হয়েছে। আগামী শনিবার পূর্ণাঙ্গভাবে গণনার দিন ধার্য করা হয়েছে।





দিনাজপুর এর আরও খবর

বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা
বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন
ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন
মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার
১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি
দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১

আর্কাইভ