বুধবার ● ৮ মে ২০২৪
প্রথম পাতা » সকল বিভাগ » গোলাপগঞ্জে পুনঃনির্বাচিত মঞ্জুর কাদির শাফি এলিম
গোলাপগঞ্জে পুনঃনির্বাচিত মঞ্জুর কাদির শাফি এলিম
হাফিজুল ইসলাম লস্কর, সিলেট :: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে সিলেটের চারটি উপজেলার মাধ্যে গোলাপগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচনে পুনঃনির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি এলিম। আজ বুধবার ৮ এপ্রিল রাতে প্রাপ্ত ফলাফল থেকে এ তথ্য পাওয়া যায়।
বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে জানা গেছে, গোলাপগঞ্জ উপজেলার ১০৩টি কেন্দ্রে মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম (দোয়াত কলম প্রতীক) পেয়েছেন সাঁইত্রিশ হাজার সাত শত উননব্বই ভোট( ৩৭৭৮৯)। নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্রাজিল যুবলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক আবু সুফিয়ান উজ্জ্বল (আনারস প্রতিক) পেয়েছেন উনত্রিশ হাজার সতের (২৯০১৭) ভোট। এবং সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য শাহিদুর রহমান চৌধুরী জাবেদ (ঘোড়া প্রতিক) পেয়েছেন পনেরো হাজার একশত সাতানব্বই (১৫১৯৭) ভোট।
উল্লেখ্য, গোলাপগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারা হলেন- বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর কাদির শাফি এলিম (দোয়াত-কলম), ব্রাজিল যুবলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক আবু সুফিয়ান উজ্জ্বল (আনারস) ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য শাহিদুর রহমান চৌধুরী জাবেদ (ঘোড়া প্রতিক)।





ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত
বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু
দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন
ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ
ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র্যালি ও আলোচনা সভা
রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান