শনিবার ● ১১ মে ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আইনজীবি সমিতির কার্যকরি কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় এডভোকেট মঈনুলকে সংবর্ধনা
আইনজীবি সমিতির কার্যকরি কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় এডভোকেট মঈনুলকে সংবর্ধনা
রাঙামাটি :: রাঙামাটি বধির বিদ্যালয়ের উপদেষ্টা এডভোকেট কাজী মঈনুল ইসলাম হাসান জেলা আইনজীবি সমিতির কার্যকরি কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার সকালে আসামবস্তি মাশরুম সেন্টার হলরুমে এই সম্মাননা প্রদান করা হয়।
এসময় রাঙামাটি বধির বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. নাছির উদ্দিনের সঞ্চালনায় এবং বধির কল্যাণ সমিতির সভাপতি কানু দাশ গুপ্তের সভাপতিত্বে বিদ্যালয়ের উপদেষ্টা এডভোকেট কাজী মঈনুল ইসলাম হাসান, এসএসসি ৮৪ ব্যাচের ইলোরা চাকমা, শামীম মোস্তফা, ইমাম হোসেন ও জয়নাল আবেদীন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ইশারা ভাষায় অনুষ্ঠান সঞ্চালনা করেন বধির বিদ্যালয়ের প্রধান শিক্ষক (দোভাষী) হাসিনা বেগম।
অনুষ্ঠানে বক্তারা বধির বিদ্যালয়ের উপদেষ্টা এডভোকেট কাজী মঈনুল ইসলাম হাসান জেলা আইনজীবি সমিতির কার্যকরি কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান এবং এরপাশাপাশি বধির বিদ্যালয়কে সার্বিক সহযোগিতা করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় উপস্থিত সকলে বধির বিদ্যালয়কে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।
সংক্ষিপ্ত আলোচনার পর রাঙামাটি বধির বিদ্যালয়ের পক্ষ থেকে এডভোকেট কাজী মঈনুল ইসলাম হাসানের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।





হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি
মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল
মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু
বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী
কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার