রবিবার ● ১৭ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে স্কুল ছাত্রীর আত্মহত্যা
ঝিনাইদহে স্কুল ছাত্রীর আত্মহত্যা
ঝিনাইদহ প্রতিনিধি :: (৪বৈশাখ ১৪২৩: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫১ মিঃ) ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা মাধ্যমিক বিদ্যায়ের দশম শ্রেনীর ছাত্রী আফরোজা খাতুন (১৫) ১৭এপ্রিল রোববার দুপুরে বিষপানে আত্মহত্যা করেছে৷ সে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামের তোফাজ্জেল হোসেনের মেয়ে৷ বাবার অভাব অনটনের কারণে সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে নানা বাড়ি থেকে পড়ালেখা করতো ৷ চুয়াডাঙ্গার সিন্দুরিয়া পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা কাজী বায়োজিদ জানান, রোববার সকালে আফরোজা বাবা মা সাংসারিক বিষয়াদি নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়৷ মেয়ে উভয়কে থামানোর চেষ্টা করে ব্যার্থ হয়৷ এ নিয়ে অভিমান সে বিষপান করে৷ তিনি আরো জানান, তাকে উদ্ধার করে নিকটস্থ বদরগঞ্জ বাজারের পল্লী চিকিত্সক ডাঃ শাহজাহানের কাছে নিয়ে যাওয়া হলে চিকিত্সক তাকে মৃত বলে ঘোষনা করেন৷
এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে৷ কোন অভিযোগ না থাকায় পুলিশের পক্ষ থেকে লাশ ময়না তদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে৷ এদিকে স্কুলের মেধাবী ছাত্রী আফরোজার মৃত্যুতে বংকিরা স্কুলে শোকের ছায়া নেমে আসে ৷ খবর পেয়ে আফরোজার সহপাঠী ও শিক্ষকরা তত্ক্ষনাত ছুটে যান কুতুবপুর গ্রামে৷





কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ