শিরোনাম:
●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক
রাঙামাটি, সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১১ আগস্ট ২০২৪
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা
রবিবার ● ১১ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা

--- নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে তীব্র গরম, রোদ-বৃষ্টি উপেক্ষা করে উপজেলার বিভিন্ন সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করছে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। মাথায় জাতীয় পতাকা, গলায় পরিচয়পত্র নিয়ে ট্রাফিক সিগন্যালে ঘাম ঝরাচ্ছেন তারা।

তাদের বাঁশি আর হাতের ইশারায় চলছে উপজেলার সব যানবাহন। পাশাপাশি সড়কে বাস, মাইক্রো, মোটরসাইকেল ও রিকশার জন্য লেন ভাগ করে দিয়ে তা নিয়ন্ত্রণে কাজ চলছে। ফলে যেখানে-সেখানে থামতে পারছে না গাড়ি। উল্টো পথে চলার কোনো সুযোগ নেই। হেলমেট ছাড়া মোটরসাইকেল চলা বন্ধ প্রায়। লাইন ভেঙে তাড়াহুড়ো করে সামনে যাওয়ার তাড়া নেই চালকদেরও। পথচারীরা রাস্তা পার হচ্ছেন শৃঙ্খলা মেনে। রবিবার সকাল থেকে রাত পর্যন্ত এমন চিত্র দেখা গেছে নওগাঁর আত্রাই সদরের বিভিন্ন সড়কে।

সড়কে তাদের শক্ত অবস্থানের কারণে ফিরেছে শৃঙ্খলা। শিক্ষার্থীদের এমন ভূমিকায় উচ্ছাসিত সবাই।

উপজেলা সদরের মেইন সড়কের কোথাও অকারণে দাঁড়াতে পারেনি কোনো গণপরিবহন। গাড়ি চালকদের আজীবনের অভ্যাস এক দিনে বদলে যেতে দেখে রীতিমতো অবাক হয়েছেন উপজেলাবাসী।

উপজেলার রেলগেট বিহারিপুর এলাকায় দায়িত্বরত রাজশাহী পুলিশ লাইনস স্কুল এ্যাড কলেজের শিক্ষার্থী বলেন, বর্তমানে দেশের যে পরিস্থিতি তাতে আমরা ছাত্ররা ছাড়া সৌন্দর্য ফিরিয়ে আনা সম্ভব নয় এজন্যই আমরা রাস্তায় ট্রাইফিকের দ্বায়িত্ব পালন করছি। আমরা কোন রাজনৈতিক দল থেকে আসিনি, আমরা সাধারণ ছাত্র-ছাত্রী।

ট্রাফিক নিয়ন্ত্রণের সময়কার অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষার্থী মেহেদি বলেন, ছাত্রদের দ্বারা সোনার বাংলা গড়া সম্ভব। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করেছি।

শিক্ষার্থীদের এমন কাজে উচ্ছ্বসিত সাধারণ মানুষ। বিশেষ করে চালকরা বেশি খুশি। অন্যান্য সময় রাস্তায় বের হলেই ট্রাফিক পুলিশ বিভিন্ন ঝামেলা করত। গত দু’দিন ধরে সেই ধরনের জটিলতায় পড়তে হয়নি।

আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের শিক্ষার্থীরা শাহরিয়ার নাদিম বলেন, একজন ট্রাফিক যেভাবে সড়কে দায়িত্ব পালন করতেন, তারাও চেষ্টা করছেন। তবে সড়কের নীতিগুলো অনুসরণের বিষয়গুলো দেখছেন তারা। মোটরসাইকেলে দু’জনের বেশি বসতে দেখলে জীবনের ঝুঁকির বিষয়ে সচেতন হওয়ার বিষয়টি স্মরণ করিয়ে অন্তত একজনকে নেমে যাওয়ার অনুরোধ করছেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)