মঙ্গলবার ● ১৩ আগস্ট ২০২৪
প্রথম পাতা » খুলনা বিভাগ » বাগেরহাটে সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক নাজমুল গুরুতর আহত
বাগেরহাটে সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক নাজমুল গুরুতর আহত
বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের শরণখোলায় সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক নাজমুল ইসলাম শেখ গুরুতর আহত হয়েছেন। তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নাজমুল ঢাকা থেকে প্রকাশিত দৈনিক দেশের ডাক পত্রিকার শরণখোলা প্রতিনিধি হিসেবে দায়ীত্ব পালন করছেন।
আহত সাংবাদিক নাজমুল শেখ জানান, পেশাগত দায়ীত্ব পালন করে সোমবার সন্ধ্যায় তাফালবাড়ি বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এসময় উপজেলার চালিতাবুনিয়া গ্রামের আজীজ পিয়নের ছেলে আলাউদ্দীনের নেতৃত্বে ৪/৫ জন সন্ত্রাসী তার উপড় হামলা চালায়।গুরুতর আহত অবস্থায় তাকে স্বজনরা
শরণখোলা হাসপাতালে ভর্তি করেন। পূর্ব শত্রুতার জ্বের ধরে হামলা করা হয়েছে বলে ধারণা করেন তিনি।
শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক পল্লব বিশ্বাস জানান, আহত সাংবাদিকের ডান হাতে,কানে ও বাম পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।





কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা