বৃহস্পতিবার ● ২২ আগস্ট ২০২৪
প্রথম পাতা » ঢাকা » ফেনীসহ বন্যাদুর্গত অঞ্চলে সমন্বিত উদ্ধার ও ত্রাণ তৎপরতা জোরদার করুন
ফেনীসহ বন্যাদুর্গত অঞ্চলে সমন্বিত উদ্ধার ও ত্রাণ তৎপরতা জোরদার করুন
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত বিবৃতিতে বৃহত্তর সিলেট থেকে ফেনী পর্যন্ত আকস্মিক মারাত্মক বন্যা পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন ভারী বর্ষনের সাথে সাথে ভারতের জলাদারসমূহের গেট খুলে দেয়াতে বন্যা পরিস্থিতির গুরুতর অবনতি ঘটেছে।ইতিমধ্যে ১০টি জেলা বন্যা কবলিত হয়েছে।পরিস্থিতি দ্রুত শোচনীয় হয়ে উঠছে।এর মধ্যে ফেনী,নোয়াখালী, ব্রাহ্মণবাডিয়া,সিলেট, মৌলবীবাজার জেলা সবচেয়ে বেশি বন্যাদূর্গত।
বিবৃতিতে তিনি অবিলম্বে দুর্গত মানুষদের জন্য জরুরী সহায়তা ও ত্রাণ তৎপরতা চালুর দাবি জানিয়েছেন।
বিবৃতিতে তিনি সশস্ত্র বাহিনীসহ সরকারি বাহিনীসমূহকে পর্যাপ্ত খাবার ও ত্রাণসামগ্রী নিয়ে দ্রুত ফেনীসহ বন্যা উপদ্রুত অঞ্চলে পাঠানোর দাবি জানিয়েছেন।
একইসাথে তিনি রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি সমাজের সকল অংশকে দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন। দলের নেতা কর্মীদেরও তিনি বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন।





রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন