শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৭ আগস্ট ২০২৪
প্রথম পাতা » খুলনা বিভাগ » ভরা মৌসুমে নদীতে ইলিশের দেখা মিলছে না : হাজারো জেলে চরম সংকটে
প্রথম পাতা » খুলনা বিভাগ » ভরা মৌসুমে নদীতে ইলিশের দেখা মিলছে না : হাজারো জেলে চরম সংকটে
মঙ্গলবার ● ২৭ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভরা মৌসুমে নদীতে ইলিশের দেখা মিলছে না : হাজারো জেলে চরম সংকটে

--- বাগেরহাট প্রতিনিধি :: আষাঢ়-শ্রাবণ-ভাদ্র ইলিশের ভরা মৌসুম। অথচ আষাঢ়-শ্রাবণ পেরিয়ে ভাদ্র এসে গেলেও বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের উপকূলীয় বাগেরহাটের মোরেলগঞ্জ ভরা মৌসুমেও উপকূলের পানগুছি নদীতে দেখা মিলছে না জাতীয় মাছ ইলিশের। এতে একদিকে এলাকার জনসাধারণ রূপালী ইলিশের স্বাদ ভুলতে বসেছেন। আবার অন্যদিকে বিকল্প কর্মসংস্থান না থাকায় মানবেতর জীবনযাপন করছেন উপজেলার হাজারো জেলে পরিবার।
উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, পৃথক তিনটি দ্বীপের সমন্বয় গঠিত এই উপজেলা। এর চারপাশে নদী দিয়ে পরিবেষ্টিত। এ অঞ্চলের অধিকাংশ মানুষ এক সময় মৎস্য আহরণের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। আর এ মৎস্য আহরণের অভয়ারণ্য ছিল উপজেলার উল্লেখযোগ্য ঢাকী, ভদ্রা, শিবসা, কাজীবাছা, মাঙ্গা, পশুর ও ঝপঝপিয়া নদী। বর্তমানে বিভিন্ন এলাকার প্রায় হাজারো জেলে পরিবার এই পেশার উপর নির্ভরশীল।
এসব জেলেরা বিভিন্ন এনজিও থেকে ঋণ ও মহাজনের দাদন নিয়ে জাল নৌকা কিনে অনেকে নদীতে নেমেছেন। কিন্তু দিন-রাত নদীতে জাল ফেলেও ইলিশ না পেয়ে নিরাশ হয়ে বাড়ি ফিরছেন। এমনকি ভরা মৌসুমেও ইলিশের দেখা পাচ্ছেন না জেলেরা। যে কারণে উপজেলার বিভিন্ন হাট-বাজারেও ক্রেতাদের ইলিশের দেখা মিলছে খুব কম। মাঝে মধ্যে দুই/একজন জেলের জালে দুই একটি মাছ ধরা পড়লেও বাজারে তার দাম অনেক বেশি। যা সাধারণ মানুষ কিনে খেতে পারছেন না।
এনজিও’র ঋণের কিস্তি পরিশোধ করতে না পারায় তাদের সাথে প্রায়ই বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন জেলেরা। মাঝে মধ্যে আবার আত্মগোপন করেও থাকতে হচ্ছে অনেক জেলেকে। অন্য কোনো আয়ের উৎস্য না থাকায় বেকার হয়ে পড়েছেন জেলেরা। জেলেদের পরিবারের সদস্যরা প্রায়ই অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন।
আবার সাধারণ মানুষও রূপালী ইলিশ মাছের স্বাদ প্রায় ভুলতে বসেছেন।
এদিকে, দীর্ঘদিন ইলিশের দেখা না পেয়ে ইতিমধ্যে এ পেশা ছেড়ে কেউ কেউ আবার অন্য পেশা শুরু করেছেন। সরকার সহজ শর্তে ঋণ দিলে তাদের কিছুটা মাথা গোজার ঠাঁই হতো বলে জানান জেলেরা।
মোরেলগঞ্জ উপজেলার জেলে আউয়াল,গফফার তালুকদার জানান, তার একমাত্র পেশা ইলিশ মাছ ধরা। চলতি মৌসুমে মহাজনের কাছ থেকে মোটা অংকের টাকা দাদন নিয়ে জাল এবং নৌকা কিনেছেন। কিন্তু ভরা মৌসুমেও নদীতে দিন-রাত জাল ফেলে ইলিশ মাছের দেখা না পেয়ে নিরাশ হয়ে বাড়ি ফিরছেন। এতে অভাব-অনটনে তাদের চারটি পরিবার অনেক কষ্টে দিনাতিপাত করছেন।

বাজারে মাছ কিনতে আসা সাথী ইসলাম বলেন, ইলিশ এখন বিলাসী খাবারে পরিণত হয়েছে। যা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। স্থানীয় নদীর ইলিশের স্বাদ বেশি বিধায় মাছ কিনতে এসেছেন। কিন্তু বাজারে দুই/একটা মাছ আসায় দাম অত্যন্ত চড়া। সবার পক্ষে এতো দামে মাছ কিনে খাওয়া সম্ভব না। তাই মাছ না কিনে তারা নিরাশ হয়ে বাড়ি ফিরছেন।

মোরেলগঞ্জ মাছ বাজারের ব্যবসায়ী আলতাফ হোসেন জানান, স্থানীয় নদীর ইলিশ তেমন একটা বাজারে আসছে না। যা দুই/একটা আসছে তা এক কেজি ওজনের মাছ ২০০০ থেকে ২৫০০ টাকায় বিক্রি করছেন। আর ছোটগুলো ১২০০ থেকে ১৫০০ টাকা বিক্রি করছেন। এছাড়া ঝাঁটকা বিক্রি হচ্ছে ৮০০-৯০০ টাকা কেজি দামে।মোরেলগঞ্জ মৎস্য আড়তদার ইউনুস সরদার, আউয়াল মহাজন জানান, মোরেলগঞ্জে কমপক্ষে ২শ, জেলের কাছে আড়তদারদের ১কোটি টাকা দাদন দেওয়া আছে। এ ছাড়া বিভিন্ন ব্যবসায়ীর পাওনা আছে কোটি কোটি টাকা। কিন্তু নদীতে মাছ না পাওয়ায় এ বিপুল অঙ্কের টাকা আদায় অনিশ্চয়তার মুখে পড়েছে।মোরেলগঞ্জ মৎস্য আড়তদার ইউনুস সরদার, আউয়াল মহাজন জানান, মোরেলগঞ্জে কমপক্ষে ২শ, জেলের কাছে আড়তদারদের ১কোটি টাকা দাদন দেওয়া আছে।
এ ছাড়া বিভিন্ন ব্যবসায়ীর পাওনা আছে কোটি কোটি টাকা। কিন্তু নদীতে মাছ না পাওয়ায় এ বিপুল অঙ্কের টাকা আদায় অনিশ্চয়তার মুখে পড়েছে।অপরদিকে বাংলাদেশি জেলেদের তিনবার নিষেধাজ্ঞার কবলে পড়তে হলেও ভারতে জেলেরা পায় মাত্র একবার নিষেধাজ্ঞা।
এ দেশে অক্টোবরে নিষেধাজ্ঞা থাকে ২২ দিন। তারপর বাচ্চা ইলিশ সুরক্ষায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত থাকে দুই মাস। তারপর ২০ মে থেকে ২৩ জুলাই আরেক দফা থাকে নিষেধাজ্ঞা। আর ভারত শুধু ১৫ এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত নিষেধাজ্ঞা থাকে। তার ফলে বাংলাদেশের জেলেরা যখন হাত গুটিয়ে বসে থাকে তখন ভারতের জেলেরা উপকূল থেকে ব্যাপক মাছ ধরে থাকে। ভারত নিষেধাজ্ঞা শুরু করে ২০১৮ সাল থেকে আর বাংলাদেশ তারও অনেক আগেই এ কার্যক্রম চালিয়ে আসছে। বাংলাদেশ ২০০২ সাল থেকে এ নিষেধাজ্ঞা দিয়ে আসছে। তাতে করে ইলিশ মাছ ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে এ দেশে। তবে উভয় দেশ একসঙ্গে বসে যদি নিষেধাজ্ঞার সময় সূচি দিতে পারতো তাহলে বাংলাদেশের জেলেদের জন্য অনেকটা ফলপ্রসূ হতো বলে জেলেরা জানায়।
২০১৭ সালে বাংলাদেশের ইলিশ মাছ ভৌগোলিক নির্দেশক হিসেবে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি লাভ করেছে। ফিশবেইসে ২৫টি ভাষায় ইলিশের নাম পাওয়া যায়। তার মধ্যে ভিন্ন ভিন্ন দেশে তার ভিন্নতা রয়েছে। বাংলা ভাষায় ইলিশ হলেও তেলেগু ভাষায় পোলাসা, পাকিস্তানে সিন্ধু ভাষায় বলা হয় পাল্লুমাছি। ওড়িষ্যা ভাষায় বলা হয় ইলিশী, গুজরাটে মা ইলিশকে বলা হয় মোদেন এবং পুরুষ ইলিশকে বলা হয় পালভা। ভারতে সবচেয়ে স্বাদের ইলিশ মেলে রূপায়ণ নদী, গঙ্গা, গোদাবরী নদীতে।
পৃথিবীর বিভিন্ন দেশে ইলিশ পাওয়া গেলেও আমাদের পানগুছি ইলিশের চাহিদা সবচেয়ে বেশি। এ নদীর মাছ হয় সোনালি এবং চকচকে। তার পাশেই মোরেলগঞ্জ কাছে রয়েছে বিশালপানগুছিনদী। তার মাছের স্বাদ আবার অন্য রকম। সেখানকার মাছ হয় চিকন এবং লম্বাটে। বরিশালের তেতুলিয়া নদীর মাছের রং হয় সোনালি লালচে। তার স্বাদ আবার অন্যরকম। পদ্মার কাছে আড়িয়াল খাঁ নদীর মাছের স্বাদ পদ্মারই মতোই। ইলিশ মাছ সমুদ্রের হলেও লোনা পানিতে ইলিশের ডিম ফোটার জণ্য উপযুক্ত নয়। তাই তারা উজান ঠেলে মিঠা নদীর পানির সন্ধানে আসতে থাকে। পদ্মা, মেঘনা, যমুনা এবং অপরাপর নদী সমুদ্রের কাছে হওয়ায় এখানেই মা মাছ আসতে স্বাচ্ছন্দ বোধ করে। তাই আমাদের উপকূলীয় নদীতে মাছের এতো পর্যাপ্ততা। ডিম ছাড়ার পর জাটকা পর্যন্ত ইলিশ আমাদের নদীগুলোতেই বিচরণ করতে থাকে। তারপর ভরা বর্ষায় ইলিশ আবার ভাটির দিক ধাবিত হয়ে সমুদ্রে যেতে থাকে। আর তখনই জেলেরদের জালে ব্যাপক ইলিশ ধরা পড়ে। গভীর সমুদ্রের সব জায়গা জেলেরা ইলিশের দেখা পায় না। নির্দিষ্ট কিছু গন্ডি রয়েছে ইলিশের বিচরণের জন্য। সেখানেই গভীর পানিতে ইলিশ চলাচল করে থাকে। আমাদের জেলেরা যখন সমুদ্রে ইলিশ ধরতে যায় তখন তারা লাল পানির সন্ধান করে থাকে। সেখানেই ইলিশ মেলে। তবে মা ইলিশ সহজে ধরা গেলেও পুরুষ বা বাবাকে ধরা ততোটা সহজ কাজ নয়। তার বিচরণ ক্ষেত্র অনেক গভীরে। তার নাগাল সহজে জেলেরা পায় না। দু’একটি যা পায় তা রেয়ার ঘটনা হিসেবেই ধরা হয়।
এ ব্যাপারে মোরেলগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় রায় জানান, এখন তো নদীতে জেলেদের জালে দুই একটা ইলিশ মাছ ধরা পড়ছে। আগামী দুই/এক সপ্তাহের মধ্যে স্থানীয় নদীতে প্রচুর পরিমাণে ইলিশ মাছ ধরা পড়বে। স্থানীয় নদীতে পলি পড়ে ভরাট হওয়ায় ও নদীর মুখে বিভিন্ন কারণে বাধাপ্রাপ্ত হওয়ায় মাছ উঠতে একটু দেরি হয়।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)