শিরোনাম:
●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক ●   পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ ●   ঝালকাঠিতে মহান মে দিবস পালিত ●   হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ ●   ঈশ্বরগঞ্জে নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি ●   শ্রমিকদের একমাত্র প্রাণের দল বিএনপি : লালু ●   গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন ●   বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড ●   বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা ●   রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার ●   রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ ●   স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী ●   শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিন ●   পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব ●   পার্বতীপুরে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●   শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ●   রাঙামাটিতে ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ●   বৃষ্টিতে নলছিটিতে বাস খাদে, আহত প্রায় ২০ ●   নান্দাইলের বিদ্যালয়ে দুই শিক্ষিকার অলৌকিক উপস্থিতি ●   নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সোলার সরঞ্জামের শুল্ক প্রত্যাহার ও গ্রিড সুবিধা সহজ করার দাবি ওমেরা সিইও-র ●   ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ●   গৌতম বুদ্ধের প্রধান তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয় ●   রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ ! ●   অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে ●   ঈশ্বরগঞ্জে আইসিটি ভবন নির্মাণে বাধা : শিক্ষকদের মানববন্ধন ●   তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু ●   কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ ●   ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ ●   অজিতানন্দ মহাথেরোর পিতা-মাতার স্মরণে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী
রাঙামাটি, শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে বিএনপি নেতা নোমানের উদ্যোগে সড়ক সংস্কার
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে বিএনপি নেতা নোমানের উদ্যোগে সড়ক সংস্কার
রবিবার ● ১ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে বিএনপি নেতা নোমানের উদ্যোগে সড়ক সংস্কার

--- আকতার হোসেন (চট্টগ্রাম) মিরসরাই প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাইয়ের করেরহাটে বিএনপি নেতার উদ্যোগে সড়ক সংস্কার করা হয়েছে। শনিবার (৩১ আগষ্ট) বিকেলে উপজেলার করেরহাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দক্ষিণ অলিনগর গ্রামের ২ কিলোমিটার দীর্ঘ গোলাম আকবর সড়ক প্রকাশ বটতলা-আকবর নগর (আবাসন সড়ক) সড়কের বেশকিছু স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে সাধারণ মানুষ ও যান চলাচলের অনুপযোগী সড়কটিতে ইট ও বালী দিয়ে সংস্কার করে চলাচলের উপযুক্ত করে তোলেন করেরহাট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম নোমান। ভারী বর্ষণ ও মালবাহী কিছু ভারী যান চলাচলের কারণে উক্ত সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে এবং সেই সকল স্থানে কাঁদার কারণে সড়কটি মানুষ ও যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে, দুর্ভোগ-ভোগান্তিতে পড়ে স্থানীয়রা। ১৫ হাজার মানুষের চলাচলের সড়কটিতে প্রতিদিন দুই শতাধিকেরও বেশি সিএনজি ও ব্যাটারীচালিত অটোরিকশা, কাঠ বোঝাই পিকাপ ও বেশকিছু ভারী যান চলাচল করে। আবাসন এলাকার মানুষ ছাড়াও দক্ষিণ অলিনগর উত্তর পাড়া, আদর্শ গ্রাম, ডিবির টিলা, সাইবেনিরখিল ত্রিপুরা পাড়ার ঐদিকের মানুষ এই সড়কে চলাচল করে।

মানুষ ও যান চলাচল ব্যাহত হচ্ছে, শনিবার সকালে এই খবর শুনে সেই স্থানে ছুটে যান করেরহাট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম নোমান। বিকেলে ব্যক্তিগত উদ্যোগে দুই ড্রাম ট্রাক ইট ও এক ড্রাম ট্রাক বালি দিয়ে স্থানীয় স্বেচ্ছাসেবীদের’কে সাথে নিয়ে সড়কটিকে সংস্কার করে সাময়িকভাবে চলাচলের উপযোগী করে তুলেন। এতে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন।
স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা বাতিঘর যুব সংঘের সাধারণ সম্পাদক ফারহান শরীফ বলেন, চলাচলের অনুপযোগী জনবহুল ও জনগুরুত্বপূর্ণ এই সড়ক নিজ উদ্যোগে সংস্কার করে জনস্বার্থে চলাচলের উপযোগী করে তোলায় বিএনপি নেতা নোমান সত্যিই প্রশংসার দাবিদার। তাই আমরা উনার উদ্যোগে একাত্মতা পোষণ করে উনার কাজে সহযোগিতা করি। ফলশ্রুতিতে স্থানীয় বাসিন্দারা এখন স্বাচ্ছ্যন্দে চলাচল করছে।

এবিষয়ে রেজাউল করিম নোমান বলেন, দক্ষিন অলিনগরের মানুষের এই মূল সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে গেছে শুনে ছুটে এলাম এবং ইট ও বালি দিয়ে সাময়িকভাবে চলাচলের উপযুক্ত করে তোলা হয়েছে। বর্ষা মৌসুম শেষে জনবহুল এই সড়কটিকে স্থায়ীভাবে সংস্কার করার আগ্রহ প্রকাশ করেন এবং জনস্বার্থে পাশে থেকে উৎসাহ প্রদান করায়
করেরহাট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক শাহজাহান মাস্টার’কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, মিরসরাইয়ে স্মরণকালের ভয়াবহ বন্যার পানি নামার সাথে সাথে প্রায় ১৫ হাজার জনসাধারণের চলাচলের গোলাম আকবর সড়ক প্রকাশ দক্ষিণ অলিনগর বটতলা-আবাসন সড়কের বটতল মসজিদের সামনে অবস্থিত কালভার্টটি গত মঙ্গলবার ভেঙ্গে পড়লে এই খবর শুনে বুধবার করেরহাট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম নোমানের ব্যক্তিগত উদ্যোগে কাঠ দিয়ে সাময়িকভাবে চলাচলের জন্য কালভার্টটি সংস্কার করা হয়। উক্ত কালভার্ট সংস্কার হওয়ায় সাধারণ মানুষ ও সকল প্রকার যান চলাচল স্বাভাবিক রয়েছে।

রাতের আঁধারে খাদ্য সামগ্রী ও বস্ত্র পৌঁছে দিলো ছাত্রশিবিরের কর্মীরা

মিরসরাই :: চক্ষু লজ্জায় যেসকল দুর্গত পরিবার চাইতে পারেনা, মিডিয়া ও ক্যামেরার সামনে আসতে যারা ইতস্ত ও অপমানবোধ করে, যাঁরা নীরবে কষ্ট সহ্য করে মানুষের দৃষ্টির আঁড়ালে থেকে যায়-বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা উত্তরের উদ্যোগে এমন সব পরিবারগুলোকে খুঁজে খুঁজে রাতের আঁধারে গোপনে গোপনে ফুড প্যাক, বস্ত্র ও তোষক দিয়ে আসে। শনিবার (৩১ আগষ্ট) দিবাগত রাতে মিরসরাই উপজেলার ১ নং করেরহাট ও ২ নং হিঙ্গুলী ইউনিয়নের ২৬০ পরিবারের মাঝে এই সকল উপহার ও সহায়তা প্রদান করা হয়েছে।

এবিষয়ে চট্টগ্রাম জেলা উত্তরের সেক্রেটারি মাঈন উদ্দিন রায়হান বলেন, সুষম বণ্টনে আমরা বদ্ধ পরিকর, প্রকাশ্যে চাইতে যাঁরা কুণ্ঠাবোধ করে, দিনের আলোতে চক্ষু লজ্জায় যাঁরা চাইতে বা নিতে পারেনা- আমরা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য গোপনে আমরা সেই সকল মানুষের দুয়ারে, দ্বারপ্রান্তে খাদ্য, বস্ত্র ও তোষক পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছি এবং এক্ষেত্রে অনেকটাই সফল হয়েছি, প্রথম বারে ২ টা ইউনিয়নে ক্ষতিগ্রস্ত ২৬০ পরিবারের পাশে দাঁড়িয়েছি, আমাদের এই প্রয়াস, প্রচেষ্টা অব্যাহত থাকবে। এজন্য তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির চট্টগ্রাম জেলা উত্তরের সেক্রেটারি মাঈন উদ্দিন রায়হান, করেরহাট শিবির সভাপতি আলতাফ সহ স্থানীয় শিবিরের নেতা কর্মীরা রাতের আঁধারের ত্রাণ সামগ্রী ও বস্ত্র পৌঁছে দেওয়ার সময় উপস্থিত ছিলেন।





চট্টগ্রাম এর আরও খবর

হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা
বর্ষবরণে রাউজানের মহামুনি বিহারে পাহাড়ি-বাঙালির মিলন মেলা কাল বর্ষবরণে রাউজানের মহামুনি বিহারে পাহাড়ি-বাঙালির মিলন মেলা কাল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন
মিরসরাইয়ে ৪ মোটরযানের সংঘর্ষে স্টিলের বান্ডেল ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত-৩ মিরসরাইয়ে ৪ মোটরযানের সংঘর্ষে স্টিলের বান্ডেল ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত-৩
বগাবিলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বগাবিলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন
রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)