শিরোনাম:
●   বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ●   বান্দরবানের লামা-আলীকদম সড়কে বাসচাপায় পুলিশ সদস্য নিহত ●   বান্দরবানে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, আদালতের স্থগিতাদেশ, তদন্ত কমিটি গঠন ●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৪ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » নওগাঁ » জীবন যুদ্ধে হার না মানা আত্মপ্রত্যয়ী লিটন
প্রথম পাতা » নওগাঁ » জীবন যুদ্ধে হার না মানা আত্মপ্রত্যয়ী লিটন
বুধবার ● ৪ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জীবন যুদ্ধে হার না মানা আত্মপ্রত্যয়ী লিটন

--- নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: বর্ষা মৌসুমে শুরু থেকেই প্রতি রাতে মাছ শিকার করে তা আবার সকালে মুখে মাছের পাতিল বহন করে বাজারে বিক্রি এমন দৃশ্যই চোখে পড়ে প্রতিদিন। মাছ বিক্রির অর্থ দিয়ে দুই সন্তান নিয়ে জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন প্রতিবন্ধী লিটন (৩৫)। লিটন উপজেলার শাহাগোলা ইউনিয়নের উচলীকাশিমপুর গ্রামের আমজাদ মন্ডলের ছেলে।

জীবন যুদ্ধে পরাজয় নয়, বিজয়ী হতে শত কষ্টের মধ্যেও জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তিনি। দরিদ্র পরিবারে জন্ম নেওয়া লিটন দুই পা প্রতিবন্ধী। এ ভাবেই পিতার সংসারে বেড়ে উঠার পর পারিবারিক জীবন গড়তে বিয়ে করেন পাশর্^বর্তী চাপড়া গ্রামের এক নারীকে। তাদের দাম্পত্ত জীবনে জন্ম নেয় ২ ছেলে। বড় ছেলে নাবিউল (১০) এক মাদ্রাসায় লেখাপড়া করে। সে মাদ্রাসাতেই অবস্থান করে। ছোট ছেলে নূরনবী বয়স ৩ বছর পিতার সাথেই সর্বত্র চলাফেরা করে। তিনি কেবলমাত্র দুই হাতের উপর ভর দিয়ে চলাফেরা করেন। ভাগ্যের নির্মম পরিহাস প্রায় দুই বছর পূর্বে দুই সন্তানকে রেখে স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে চলে যান পিতৃলয়ে। এদিকে পিতার সংসার থেকে পৃথক হওয়ার কারনে সন্তান দু‘টির প্রতিপালন তাকেই করতে হচ্ছে। এবারে জীবন সংগ্রামে পরাজিত হয়ে কারো কাছে হাত পাতা নয়। বরং নিজের রোজগার দিয়ে জীবিকা নির্বাহে আতœপ্রত্যয়ী হয়ে উঠেন লিটন। তাই তিনি এ বর্ষা মৌসুমে ছোট একটি নৌকা ও একটি জাল কিনে শুরু করেন মাছ শিকার ও বিক্রি। প্রায় দিনই তিনি ছোটডাঙ্গা বাজারে তার সারা রাতের শিকারকৃত মাছ পাতিলে নিয়ে ওই পাতিল মুখে করে নিয়ে বাজারে আসেন। যে দৃশ্যটি সম্প্রতি ক্যামরাবন্দি এ প্রতিবেদকের হাতে। মাছ বিক্রির যে অর্থ হয় তা দিয়ে কোনমতে দুই সন্তান নিয়ে জীবিকা নির্বাহ করেন। এ ছাড়া অন্য মৌসুমে বাড়িতে হাঁস মুরগি প্রতিপালন করেন। সেগুলো বিক্রি করেও জীবিকা নির্বাহ করেন লিটন। উপজেলা সমাজসেবা অফিস থেকে তিনি সুধুমাত্র প্রতিবন্ধী ভাতা পেয়ে থাকেন। তাও আবার হ্যাকারদের চক্রে পড়ে সেই টাকাটাও খোয়া যায় মাঝে মধ্যে।

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান এসএম মামুন বলেন, প্রতিবন্ধী লিটন খুবই মানবেতর জীবন যাপন করেন। আমরা পরিষদের পক্ষ থেকে যে কোন সুযোগ সুবিধা আসলে তাকে দেয়ার চেষ্টা করি। উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা বলেন, তার চলাফেরার জন্য অতিদ্রুত একটি ট্রাইসাইকেররে ব্যবস্থা করা হবে এবং প্রতিবন্ধী সংক্রান্ত সকল সুযোগ সুবিধা অগ্রাধিকার ভিত্তিতে তাকে দেয়া হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)