বৃহস্পতিবার ● ৫ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » খাগড়াছড়ি » সাংবাদিকদের সাথে খাগড়াছড়ি পৌর প্রশাসনের মতবিনিময়
সাংবাদিকদের সাথে খাগড়াছড়ি পৌর প্রশাসনের মতবিনিময়
খাগড়াছড়ি প্রতিনিধি :: সাংবাদিকদের সাথে খাগড়াছড়ি পৌর প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর সকাল ১১টায় পৌর সম্মেলন কক্ষে নব-নিযুক্ত পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন।
স্থানীয় সরকার বিভাগ কর্তৃক নিয়োগ প্রাপ্ত পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরীকে অপসারণ করে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানাকে পৌর প্রশাসক নিয়োগ করা হয়েছে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলার বিভিন্ন মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী। পৌর শহরের বিভিন্ন সমসাময়িক সমস্যা নিয়ে সাংবাদিকরা আলোচনা করেন।
এসময় দায়িত্বপ্রাপ্ত পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, সরকারের মুল উদ্দেশ্য স্থানীয় সরকার ব্যবস্থাপনা সংস্কার করে জনমুখী ও কল্যাণকর করা।
শহরের লাইসেন্সবিহীন টমটম চালকদের লাইসেন্স এর আওতায় আনা, অনুমোদনহীন বহুতল ভবন নির্মাণকারীদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ, বন্যার কবল হতে রেহাই পেতে রাস্তাঘাট, নদী-খাল ও ড্রেনেজ ব্যবস্থা সংস্কারে প্রতি গুরুত্ব দেওয়া, শহরের প্রবেশ পথে ময়লাটিলার ময়লার ভাগাড় স্থান্তরিতের কার্যকরী পদক্ষেপ, বাজারের দুপাশে দোকানীরা যত্রতত্র নানাবিধ পসরা সাজিয়ে বসে যানজটের সৃষ্টি করাসহ পৌর শহরকে যানজটমুক্ত ও নিরাপদ শহরে রুপান্তররিত করতে আমরা বদ্ধপরিকর।
এজন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১