রবিবার ● ৮ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
আত্রাইয়ে পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের (৩৭) মৃতদেহ উদ্ধার করেছে আত্রাই থানা পুলিশ। এ সময় মৃতের পরনে ছিলো কালো রঙের টাওজার ও কফি রঙের হাফ হাতা গেঞ্জি।
রবিবার দুপুর ১টার দিকে উপজেলার সুটকিগাঁছা-বান্ধাইখাড়া সড়কের পাশের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে আত্রাই থানা পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার বেলা ১২টার দিকে লাশটি সড়কের পাশে পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, রবিবার বেলা ১২টার দিকে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। সুরতহালের সময় লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম
আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব
আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ
আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি
আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার
আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল
আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার