শিরোনাম:
●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
রাঙামাটি, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৭ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » সন্দ্বীপে কর্মরত সংবাদকর্মীর সাথে বিএনপির কেন্দ্রীয় নেতার মতবিনিময়
প্রথম পাতা » চট্টগ্রাম » সন্দ্বীপে কর্মরত সংবাদকর্মীর সাথে বিএনপির কেন্দ্রীয় নেতার মতবিনিময়
শনিবার ● ৭ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সন্দ্বীপে কর্মরত সংবাদকর্মীর সাথে বিএনপির কেন্দ্রীয় নেতার মতবিনিময়

--- মাহমুদুল হাছান, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :: সন্দ্বীপে কর্মরত সাংবাদিক পেশাজীবি ও সোশ্যাল একটিভিস্টদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য সন্দ্বীপের কৃতি সন্তান মিজানুর রহমান ভূইয়া মিল্টনের মতবিনিময় সভা ৭ সেপ্টেম্বর শনিবার বেলা ১ টা ভে ভিউ গার্ডেনস ইসলাম সাহেবের খামারে অনুষ্ঠিত হয়।

সন্দ্বীপ প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি মোজাম্মেল হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান , সন্দ্বীপ প্রেস ক্লাবের সহ সভাপতি যথাক্রমে ইলিয়াস কামাল বাবু, মহিউদ্দিন শাহাজাহান, এম এ হাশেম, সাধারণ সম্পাদক ওমর ফয়সাল, বহিবিশ্ব সন্দ্বীপ জাতীয়তাবাদী ফোরামের নেতা নুরুল ইসলাম শামীম, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি ইলিয়াছ সুমন, সাধারণ সম্পাদক পুষ্পেন্দু মজুমদার, সন্দ্বীপ রির্পোটাস ক্লাবের সভাপতি আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আবদুল কাইয়ুম, সন্দ্বীপ প্রেস ক্লাবের সহ সম্পাদক বাদল রায় স্বাধীন, বিজয় টিভির প্রতিনিধি ইসমাইল হোসেন মনি, সন্দ্বীপ প্রেস ক্লাবের আইন সম্পাদক সাইফুল ইসলাম ইনসাফ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাজিদ মোহন, ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক খাদেমুল ইসলাম, আওয়ার মাদারল্যান্ড গ্রুপের চিপ এডমিন সুজাউদ্দৌলা সজিব, বই চিন্তার সমন্নয়ক নজরুল নাইম, মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি রিদোয়ানুল বারী, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি আলী হোসেন, সন্দ্বীপ প্রেস ক্লাবের অর্থ সম্পাদক জাকির হোসেন, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, প্রচার সম্পাদক আমার বার্তা প্রতিনিধি জাহিদুল ইসলাম শিহাব, দপ্তর সম্পাদক দৈনিক আলোকিত সকাল প্রতিনিধি ইঞ্জিনিয়ার নুর মোস্তফা আলী হাসান, কার্যনির্বাহী সদস্য মাহমুদুল হাসান, সন্দ্বীপ সংযোগের নির্বাহী প্রধান ফসিউল আলম ও সন্দ্বীপ ২৪ চীফ এডমিন মাইনউদ্দীন ফাহাদ প্রমুখ।

মতবিনিময় সভায় কেন্দ্রীয় বিএনপি নেতা মিল্টন ভূইয়া বলেন সংবাদ গণমাধ্যম হলো রাষ্ট্রের চতুর্থস্বম্ব, গণমাধ্যম ছাড়া একটি রাষ্ট্র চিন্তা করা যায় না, সংবাদ পত্রের মাধ্যমে আপনারা দেশ ও জাতির কল্যানে কাজ করছেন নিয়মিত। আপনারা জানেন দীর্ঘ ৯ বছর পর আমি বাংলাদেশ ও নিজ জন্মভূমি সন্দ্বীপে ফিরছি, কারণ ফ্যাসিষ্ট সরকার দীর্ঘদিন আমাকে দেশে আসতে দেয় নি, সৈরাচারি শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় কে অপহরণের নাটক সাজিয়ে আমাকে দন্ড দিয়েছে। ইনশাআল্লাহ জনগণের দোয়ায় আমি দেশে ফিরে এসেছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমি আমৃত্যু সন্দ্বীপের মানুষের সেবা করে যাব নৌ যাতায়াত ও সীমানা নির্ধারণ সহ দ্বীপের যে সমস্ত সমস্যা রয়েছে তা নিয়ে সরকারের উচ্চ মহলের সাথে আলোচনা করা সমাধান করার চেষ্টা করব।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)