শিরোনাম:
●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন
রাঙামাটি, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৩ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » ঢাকা » বিগত বছরগুলোতে শিক্ষার্থীদেরকে গিনিপিগ বানিয়ে শিক্ষা ব্যবস্থা নষ্ট করে দেয়া হয়েছে
প্রথম পাতা » ঢাকা » বিগত বছরগুলোতে শিক্ষার্থীদেরকে গিনিপিগ বানিয়ে শিক্ষা ব্যবস্থা নষ্ট করে দেয়া হয়েছে
শুক্রবার ● ১৩ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিগত বছরগুলোতে শিক্ষার্থীদেরকে গিনিপিগ বানিয়ে শিক্ষা ব্যবস্থা নষ্ট করে দেয়া হয়েছে

--- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন বিগত বছরগুলোতে দেশের লক্ষ লক্ষ শিক্ষার্থীদের গিনিপিগ বানানো হয়েছিল। শিক্ষার্থীদের গোটা একটি প্রজন্মকে নিয়ে চূড়ান্ত স্বেচ্ছাচারীতা করা হয়েছে; ধ্বংস করে দেয়া শিক্ষা ব্যবস্থা। উপযুক্ত শিক্ষার পরিবর্তে যেকোন ভাবে পাশ করানোই ছিল উদ্দেশ্য। তিনি একবিংশ শতাব্দীর উপযোগী আধুনিক, বিজ্ঞানমনষ্ক, গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহবান জানান । তিনি বলেন একদিকে শিক্ষার বৈষম্য সামাজিক বৈষম্যকে প্রকট করে তুলছে,আবার অন্যদিকে সামাজিক বৈষম্যও শিক্ষা ব্যবস্থায় বৈষম্য বাড়িয়ে তুলছে।

তিনি ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ ও সংস্কারের লক্ষে ছয়টি কমিশন গঠনের সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ হিসাবে আখ্যায়িত করেন এবং বলেন জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই জাতীয় সংসদের মধ্য দিয়ে সংস্কারকে টেকসই রুপ দিতে পারেন।তিনি আশা প্রকাশ করেন যে, রাজনৈতিক দল ও গুরুত্বপূর্ণ অংশীজনদের মতামত ও সম্মতির ভিত্তিতে অন্তর্বর্তী সরকার জরুরী কাজগুলো এগিয়ে নেবে।

তিনি উন্নয়নের নামে জনগণের সম্মতিহীন মেগা প্রকল্পসমূহের পূর্নাঙ্গ পর্যালোচনা করে অপ্রয়োজনীয় প্রকল্পসমূহ স্থগিত ও বাতিল করার দাবি জানান।তিনি বলেন জনগণের অর্থে আর কথিত উন্নয়নের নামে লুটপাটের সাদা হাতি আর পোষা যাবেনা।

তিনি বলেন, পরিস্থিতির সুযোগ নিয়ে অনেকে নানা বেসামাল ও ঔদ্ধত্বপুর্ন বক্তব্য রেখে চলেছে। তিনি বলেন, ঘর পোড়ার মধ্যে যারা আলু পোড়া দিয়ে খেতে চান তাদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকতে হবে।
সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

বিপ্লবী ছাত্র সংহতির সাধারণ সম্পাদক ছাত্রনেতা ফায়েজুর রহমান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠিত এই প্রতিনিধি সভায় সংহতি বক্তব্য রাখেন শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি নারী নেত্রী বহ্নিশিখা জামালী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আবু হাসান টিপু, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, বিপ্লবী যুব সংহতির আহবায়ক বাবর চৌধুরী ও সদস্যসচিব মীর রেজাউল আলম, বিপ্লবী ছাত্র সংহতির সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাসেল, বিপ্লবী ছাত্র সংহতির কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম অভি, তিথি সুবর্না ,বিপ্লব হোসেন খান, রুপেন্টু চাকমা, সোহেল হোসেন, সাজ্জাদুল করিম আনভি,ফয়সাল আহমেদ মঈন, আল মামুন সৈকত প্রমুখ।

প্রতিনিধি সভায় ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি ও ছাত্র আন্দোলনের কর্তব্য নিয়ে ছাত্র প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

প্রতিনিধি সভায় আগামী ১৬ নভেম্বর বিপ্লবী ছাত্র সংহতির কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়।

ছাত্রনেতা ফায়েজুর রহমান মুনিরকে আহবায়ক, রফিকুল ইসলাম অভিকে যুগ্ম আহবায়ক ও বিপ্লব হোসেন খানকে সদস্যসচিব করে ১৭ সদস্য বিশিষ্ট কাউন্সিল প্রস্তুতি কমিটি গঠন করা হয়।?
প্রতিনিধি সভার শুরুতে ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

সম্মিলিত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে প্রতিনিধি সভা সমাপ্ত হয়।





ঢাকা এর আরও খবর

ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক
ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম  ও মাদকের বিরুদ্ধে ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে
২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক
খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ
অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি
চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে
কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক
নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক
তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান
ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)