শিরোনাম:
●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » বিকেল হলে আড্ডা বসে হালদা রিভার ভিউতে
প্রথম পাতা » চট্টগ্রাম » বিকেল হলে আড্ডা বসে হালদা রিভার ভিউতে
বৃহস্পতিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিকেল হলে আড্ডা বসে হালদা রিভার ভিউতে

--- আমির হামজা, রাউজান :: হালদা নদীর সত্তরঘাট এলাকার শেষ প্রান্তে রাউজান-হাটহাজারী দুই উপজেলার মানুষের মিলন মেলা বসে ‘হালদা রিভার ভিউ’ নামে একটি নতুন বিনোদন স্পটে। প্রতিদিন দুই উপজেলার শত শত মানুষ বিকেল আর সন্ধ্যার সময়টুকু নিজের মতো করে কাটাতে ছুটে আসেন এখানে। চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের পাশেই হালদা নদীর পাড়ে সত্তরঘাটের ব্রিজে খালি জায়গায় গড়ে ওঠা ছোট্ট জায়গাটি এখন জমজমাট বিনোদন স্পট। ভ্রমণ পিয়াসিদের মনে জায়গা করে নিয়েছে এই স্থানটি। বিকেল হলেই ভিড় জমে ভ্রমণ প্রেমীদের। বর্তমানে এই এলাকায় বেশকিছু খাবার দোকান বসেছে। তাদের বেচাকেনাও বেশ জমজমাট। সরজেমিনে গিয়ে দেখা যাই, এখানে কেউ বন্ধুদের নিয়ে, কেউ পরিবার পরিজন নিয়ে, আবার কেউ এসেছেন প্রিয় মানুষকে নিয়ে। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কেউ কেউ ঘুরে বেড়াচ্ছে। আর অনেকে চায়ের কাপে বসে আড্ডা দিচ্ছে। তবে তরুণ-তরুণীরা ব্যস্ত সময় কাটাছে নিজের হাতে থাকা মোবাইলে। কেউ মনের মত ছবি তুলছে আর কেউ কেউ ভিডিও বানাতে ব্যস্ত হয়ে পড়েছে। সেগুলো সমাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। এখানে আসা দর্শনার্থী হিমু আক্তার বলেন, এই জায়গা এক কথায় অসাধারণ। নতুন বিনোদন স্পট হিসেবে আমাদের নজর কেড়েছে। আমি সময় কাটাতে এখানে এসেছি। এক দিকে হালদা নদী অন্যদিকে হালদা রিভার ভিউ সন্ধ্যা নামলে এই জায়গার পরিবেশ আরও বেশি ফুটে ওঠে। সময় পেলেই চলে আসি প্রিয় এই স্থানে। বিশেষ করে এখানের ফুচকা খাওয়ার মজা অনেক বেশি। তাই সময় হলেই চলে আসি। কথা হয় আরও চানু বড়–য়া ও সাকিবের সাথে, তারা বলেন আমরা রাউজান থেকে এখানে ঘুরতে এসে সত্যি মুগ্ধ হয়েছি। এতো সুন্দর জায়গা রয়েছে কল্পনা করতে পারেনি। তাঁরা অভিযোগ করে বলেন এখানে মানুষ আসে একটু মনের আন্দন নিতে। কিন্তু মহাসড়কের উপর যেভাবে ঘুরতে আসা লোকজন গাড়ী রাখেন এখানে যেকোন সময় বড় কোন দুর্ঘটনা হতে পারে। এখনো কোনো গাড়ী পার্কিং করার মতো জায়গা নেই। সড়কের পাশে বিপদজনক ভাবে রাখা হচ্ছে সকল যানবাহন গুলো। তাঁরা বলেন এটি বর্তমানে অনেক জনপ্রিয় জায়গা হয়ে ওঠেছে। হালদা রিভার ভিউর বিনোদন বান্ধাব পরিবেশ তৈরি করতে হলে, প্রয়োজন হবে পরিবেশ বান্ধব নানা উদ্যোগ। দেখা যায়, হালদা রিভার ভিউ জায়গাটি ছোট্ট হলেও মনোমুগ্ধকর একটি সম্ভাবনাময়ী বিনোদন কেন্দ্র। এখানে বিনোদন প্রেমীদের উপস্থিতি অনেক বেশি। দুই উপজেলার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাইলে এ বিনোদন স্পটকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারেন। তবে নতুন হলেও অনেক অল্প সময়েই বিনোদন প্রেমীদরে কাছে জনপ্রিয়তা অর্জন করছে হালদা রিভার ভিউ নামের সম্ভাবনার এই স্পট। যা বর্তমানে তরুন-তরুনীদের জনপ্রিয় জায়গা হয়ে উঠেছে। বিকেল হলে বিনোদন প্রেমীদের আড্ডা বসে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)