শুক্রবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » নিখোঁজের চার দিন পর ঝিরি থেকে শিশুর মরদেহ উদ্ধার
নিখোঁজের চার দিন পর ঝিরি থেকে শিশুর মরদেহ উদ্ধার
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের আলীকদমে নিখোঁজের দুই দিন পর আয়ুষ দাশ নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ২৭ সেপ্টেম্বর আলীকদম উপজেলা সদরের বাজার হিন্দুপাড়া এলাকার ঝিরি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আয়ুষ দাশ (২.৬) ওই এলাকার শংকর দাশের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর দুপুরে শিশুটিকে আলীকদম মাছ বাজারে পাশে মুরগীর দোকানের সিসি ক্যামরায় আরফাত (৭) নামে আরেক শিশুর হাত ধরা অবস্থায় দেখার পর থেকে তাকে আর খুজে পাওয়া যায় নি। তখন থেকে নিখোঁজের প্রায় ৪ দিন পর হিন্দুপাড়া এলাকার ঝিরির বালিতে মরদেহটি অর্ধেক পুঁতা অবস্থা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে আলীকদম থানা পুলিশ।
আলীকদম থানার ওসি খন্দকার তবিদুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্থারিত পরে জানা যাবে।





হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ
নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ
করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি