শিরোনাম:
●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা
রাঙামাটি, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » গুনীজন » সাহিত্য বিনোদ উপাধিতে ভূষিত হলেন একুশে পদক প্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া
প্রথম পাতা » গুনীজন » সাহিত্য বিনোদ উপাধিতে ভূষিত হলেন একুশে পদক প্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া
সোমবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাহিত্য বিনোদ উপাধিতে ভূষিত হলেন একুশে পদক প্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া

--- আমির হামজা, রাউজান প্রতিনিধি :: একুশে পদক প্রাপ্ত দেশখ্যাত ছড়াকার, রাউজানের সূর্যসন্তান সুকুমার বড়ুয়াকে জ্ঞানচর্চা, শিক্ষার ক্ষেত্রে তাঁর গৌরবময় অবদান ও কীর্তির স্বীকৃতি স্বরূপ ‘সাহিত্যবিনোদ’ উপাধিতে ভূষিত করলেন বাংলাদেশ বুড্ডিস্ট মঙ্ক সোসাইটি।
গত শুক্রবার বেলা ২ টায় চট্টগ্রামের রাউজান উপজেলার ঐতিহাসিক মহামুনি মন্দির মহাবিহারে বাংলাদেশ বুড্ডিস্ট মঙ্ক সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী, ভিক্ষুসংঘের মাতা-পিতাকে সম্মাননা, অনলাইন ভিত্তিক বৌদ্ধ ধর্মীয় প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে স্বর্ণপদক ও সনদ বিতরণী অনুষ্ঠানে তাঁকে এই উপাধিতে ভূষিত করা হয়।
ছড়াকার সুকুমার বড়ুয়া ছাড়াও সমাজ, সদ্ধর্ম, দেশ, জাতি ও মানবতা বিনির্মাণে অসামান্য অবদান রাখায় আরো পাঁচজনকে বিশেষ উপাধিতে সম্মানিত করা হয়। এরা হলেন ভদন্ত আয়ুপাল মহাথের, বিদর্শন সাধক সচ্ছিতানন্দ মহাথের, ভদন্ত ধর্মানন্দ মহাথের, ভদন্ত জ্ঞানবংশ মহাথের ও সত্যপদ বড়ুয়া।
অনুষ্ঠানে আশীর্বাদক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ২৯তম সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথের ও বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক সদ্ধর্মরশ্মি রতনশ্রী মহাথের।
প্রধান জ্ঞাতি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি শাসনতিলক সদ্ধর্মজ্যোতি সুনন্দ মহাথের।
বাংলাদেশ বুড্ডিস্ট মঙ্ক সোসাইটির সভাপতি সংঘসুহৃদ ধর্মপ্রিয় মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের ঊর্ধ্বতন সহ-সভাপতি ধর্মসেনাপতি রাজগুরু অভয়ানন্দ মহাথের।
প্রধান অতিথি ছিলেন পটিয়া ডায়াবেটিক হাসপাতালের সিএমও ডা. দিবাকর বড়ুয়া।
বাংলাদেশ বুড্ডিস্ট মঙ্ক সোসাইটির সচিব সংঘনিধি সুমঙ্গল থেরের সার্বিক পরিচালনায় এবং ভদন্ত মেত্তানন্দ থের ও ভদন্ত শাসনমিত্র ভিক্ষুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের রাউজান উপজেলা শাখা সভাপতি মৈত্রীবারিধি পরমানন্দ মহাথের, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা সহ সাধারণ সম্পাদক ভদন্ত বোধিপ্রিয় মহাথের, মহামুনি মন্দির মহাবিহারের সাধারণ সম্পাদক অধ্যাপক উজ্জ্বল মুৎসুদ্দী, শিক্ষক দোলন বড়ুয়া, সাধারণ সম্পাদক, মাদল কান্তি বড়ুয়া।
অনুষ্ঠানের শেষে ২৫১জন বিজয়ীদের মাঝে স্বর্ণপদক ও সনদ তুলে দেন অতিথিরা। উল্লেখ্য, বাংলাদেশ বুড্ডিস্ট মঙ্ক সোসাইটির আয়োজনে কোমলমতি শিশু-কিশোরদের মধ্যে ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধ জাগিয়ে তুলতে অনলাইনের মাধ্যমে বৌদ্ধ ধর্মীয় দর্শন, গান, বন্দনা, সূত্রপাঠ, বৌদ্ধ কীর্ত্তণসহ নানা বিষয়ে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় সারাদেশ হতে কয়েক হাজার প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগীতায় বিচারক প্যানেল যাচাই-বাছাইয়ের মাধ্যমে ২৫১ জনকে বিজয়ী ঘোষণা করেন। বিচারক প্যানেল ছিলেন সদ্ধর্মভান্ডারিক ড. প্রিয়দর্শী মহাথের, প্রফেসর দীপানন্দ থের, ভদন্ত আনন্দ থের, পিএইচডি গবেষক ভদন্ত অমিতানন্দ থের, বাংলাদেশ টিভি বেতার শিল্পী শরণ বড়ুয়া, ও চ্যানেল আই এর সেরা কণ্ঠশিল্পী চৈতি মুৎসুদ্দি। বাংলাদেশ বুড্ডিস্ট মঙ্ক সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অনেক জ্ঞানীগুণী, গবেষক, সংগঠক, সমাজকর্মী, শিক্ষানুরাগী, দায়ক-দায়িকার মহাসমাগম ঘটে।





গুনীজন এর আরও খবর

সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক
চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার
আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী

আর্কাইভ