শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৮ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » কৃষি » রাউজানে ভিয়েতনামি হলুদ মাল্টার বাম্পার ফলন
প্রথম পাতা » কৃষি » রাউজানে ভিয়েতনামি হলুদ মাল্টার বাম্পার ফলন
শুক্রবার ● ১৮ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে ভিয়েতনামি হলুদ মাল্টার বাম্পার ফলন

--- আমির হামজা, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে ভিয়েতনামি হলুদ মাল্টা চাষে সফল উপজেলার কদলপুর ইউনিয়নের ওমান প্রবাসী মো. হামিদ তালুকদার ও তার বাবা প্রবাস ফেরত মো. হারুন। ৬০ শতক জমিতে গড়ে তুলেছেন মাল্টা বাগান। মাল্টা বাগানের সাথে মিশ্র ফলন হিসেবে লাগানো হয়েছে আম রুপালি ও উন্নত জাতের লেবু। সারি সারি মাল্টা গাছে। থোকায় থোকায় ঝুলছে ভিয়েতনামি হলুদ রঙের মাল্টা। মাল্টার গাছগুলো মাটিতে নুইয়ে পড়েছে মাল্টার ভরে।
রাউজান উপজেলায় এই প্রথম সবুজ মাল্টার পরে হলদু মাল্টা চাষ হয়েছে। শুরুতে ৩০ শতক জমিতে মাল্টা চাষ শুরু করলেও, লাভের মুখ দেখায় বাগান আরও বড় করে করার পরিকল্পানা রয়েছে তাদের।
সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলার কদলপুর গ্রামের নিছু জমিতে এই বাগানটি করা হয়েছে। প্রতিটি গাছে গাছে থোকায় থোকায় হলুদ রঙের মাল্টা ঝুলে আছে। এলাকার লোকজন মাল্টা বাগান দেখে মুগ্ধ হচ্ছে। ফ্রিতে মাল্টা খাওয়ার পর, অনেকে কেজি দরে মাল্টা কিনে বাড়িতে নিয়ে যাচ্ছেন। বাগানে আসা লোকজন বলছেন, মাল্টাটি খেতে অনেক সুস্বাদু এবং মিষ্টি।
এ ব্যাপারে প্রবাসী মো. হামিদ তালুকদার বলেন, আমি ওমানে থাকি একদিন ইউটিউবে ভিডিও দেখছিলাম। হঠাৎ হলুদ মাল্টা বাগানের একটি ভিডিও সামনে চলে আসে। প্রায় ১০ মিনিটের ভিডিটি মন দিয়ে দেখি। পরে আরও কয়েকটি ভিডিও দেখতে থাকি। সেইদিন সিদ্ধান্ত নেই আমাদের খালি জায়গা মাল্টা বাগান করার। মোট ৬০ শতক জমিতে ৩০ শতক মাল্টা গাছ আর বাকি অংশে আম ও উন্নত জাতের লেবুর গাছ রোপণ করা হয়েছে। তিনি বলেন, ২০২২ সালে শুরু করছি, এখানে প্রায় ১০ লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে। প্রথম বছর আমরা মাল্টা হারভেস্ট করিনি। এই বছর হতে বাণিজ্য ভাবে মাল্টা উৎপাদান শুরু করছি। ২শত টাকা কেজি দরে বাগান থেকে সরাসরি মাল্টা বিক্রি হচ্ছে। কম দামে মাল্টা বিক্রির উদ্দেশ্য এলাকার মানুষ যেন ফরমালিন মুক্ত মাল্টা খেতে পারেন। এইবছর ১ হাজার কেজি মতো বাগান থেকে ফলন বিক্রি করবেন বলে আশা করছেন। প্রায় এই পর্যন্ত ৪শত কেজি মাল্টা বিক্রি করেছেন। আশা করছি মাল্টা বিক্রি করে এই বছর প্রায় ২ লাখ টাকার বেশি আয় হবে।
এ ব্যাপারে প্রবাস ফেরত মো. হারুণ বলেন, কয়েক বছর আগে দীর্ঘ প্রবাস জীবন ছেড়ে দেশে চলে আসি। ছেলে প্রবাস থেকে বাগান করার উদ্যোগ নেন। আমিও উৎসাহিত হয় মাল্টা ও আম বাগান করার জন্য। দুই বছরে আমরা বাবা ছেলে বাগান করে সফল হয়েছি। আমাদের বাগানে কয়েকজন শ্রমিক রয়েছে তাদের সাথে আমিও বাগান পরিচর্যায় কাজ করি। তিনি বলেন আমাদের দেশে যদি ব্যাপকভাবে মাল্টা থেকে শুরু করে সবকিছুর চাষ হলে আমদানি কমবে। অতিরিক্ত দামে কোনোকিছু কিনে খেতে হবেনা। বর্তমানে বাজারে বাহিরের দেশ থেকে আসা মাল্টা গুলো ৩ টাকার বেশি বিক্রি হচ্ছে। তবে আমরা ফরমালিন মুক্ত দেশের মাঠিতে উৎপাদিত মাল্টা ২ টাকা দরে বিক্রি করছি।
এ ব্যাপারে রাউজান কৃষি বিভাগের (কদলপুর দায়িত্ব) উপ-সহকারী কৃষি অফিসার আহমদ শাহ বলেন, রাউজানে বিভিন্ন এলাকায় ব্যাপক হারে সবুজ মাল্টা চাষ হয়েছে। কিন্তু সারা রাউজানে এই প্রথম বাণিজ্যক ভাবে ভিয়েতনামি হলুদ রঙের মাল্টার চাষ হয়েছে আমার কদলপুর ইউনিয়নে। এখনো বাগানের বয়স দুই বছর হয়নি। তবে প্রবাসী হামিদের মাল্টা বাগানে বাম্পার ফলন হয়েছে। তারা বাবা ও ছেলে অনেক সুন্দর করে তাদের স্বপ্নের মাল্টা বাগান তৈরি করেছেন। এই মাল্টার স্বাদ অনেক মিষ্টি জাতের। আমরা কৃষি বিভাগ থেকে তাদের পরামর্শ দিয়ে যাচ্ছি। তিনি বলেন, মাল্টা একটি পুষ্টিগুণ সমৃদ্ধ ফলন। উৎপাদন বাড়ানো গেলে, আমদানি ততই কমে আসবেই। এবং দেশের মানুষ ফরমালিন মুক্ত ফল খেতে পারবেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)