শনিবার ● ২৩ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যু বার্ষিকীতে মানুষের ঢল
সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যু বার্ষিকীতে মানুষের ঢল
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: আমির হামজা, রাউজান: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর নবম মৃত্যু বার্ষিকীর জেয়াফত অনুষ্ঠানকে ঘিরে লোকেলোকারণ্য ছিল রাউজানের গহিরা এলাকা।
আজ ২২ নভেম্বর শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় দেখা গেছে গহিরার বক্সআলী চৌধুরী বাড়িতে মানুষের ঢল। এই আয়োজনে সামিল হতে আসা মানুষ মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও জেয়ারত করেছেন।
এদিন পরিবারের পক্ষে আয়োজন করা হয়েছে স্মরণকালের বড় পরিসরে মেজবান। মৃত্যু বার্ষিকীর এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপি’র বেশ কয়েকজন কেন্দ্রীয় ও জেলার প্রভাবশালী নেতারা। দলে দলে এসেছে চট্টগ্রাম মহানগর, হাটহাজারী, ফটিকছড়ি ও রাঙ্গুনিয়া থেকে বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ চৌধুরী পরিবারের অসংখ্য ভক্ত। অনুষ্ঠানে আসা বিশিষ্টজনদের বাড়িতে স্বাগত জানিয়েছে বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান হুম্মাম কাদের চৌধুরীসহ পরিবারের সদস্যগণ। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী মির্জা আব্বাস, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান রিপন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন, চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমীর আলহাজ্ব শাহজাহান চৌধুরী, ব্যারিস্টার মীর হেলাল, ব্যারিস্টার শাকিলা ফারজানা, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর,নাজিমুর রহমান,আবু সুফিয়ান, এনামুল হকসহ প্রমুখ।





মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা
মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ
হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি
মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু
বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার
রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ
অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স : প্রতিমন্ত্রী মীর হেলাল
চুয়েট ক্লাব এর ইফতার মাহফিল