শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৫ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে সিটিসেলের নেটওয়ার্ক নেই, সিম নিবন্ধন বন্ধ গ্রাহকরা উদ্বিগ্ন
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে সিটিসেলের নেটওয়ার্ক নেই, সিম নিবন্ধন বন্ধ গ্রাহকরা উদ্বিগ্ন
সোমবার ● ২৫ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে সিটিসেলের নেটওয়ার্ক নেই, সিম নিবন্ধন বন্ধ গ্রাহকরা উদ্বিগ্ন

---
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুর সিটি করপোরেশন এবং সদর উপজেলার বিভিন্ন এলাকায় গত প্রায় একমাস ধরে মোবাইল কোম্পানী সিটিসেলের নেটওয়ার্ক বন্ধ রয়েছে৷ টেকনিক্যাল সমস্যার কথা বললেও কবে তা ঠিক হবে বা আদৌ ঠিক হবে কিনা এ ব্যাপারে কোন সদুত্তর মিলছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে৷ ফলে সিটিসেলের হাজার হাজার ডাটা কাস্টমার এবং ভয়েস কাস্টমাররা চরম দুর্ভোগ পোহাচ্ছে৷ অন্যদিকে কাস্টমার সার্ভিস সেন্টারের কার্যক্রম বন্ধ থাকায় বায়োমেট্রিক পদ্ধতিতে ‘রিম’ (সিম) নিবন্ধনও করতে পারছে না গ্রাহকরা৷ সমস্যা সমাধানে মোবাইল কোম্পানী কর্তৃপক্ষের কোন দৃশ্যমান উদ্যোগ না থাকায় এসব গ্রাহকরা রয়েছে উত্‍কন্ঠায়৷

ভূক্তভোগী গ্রাহক এবং সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিগত ২৭ মার্চ হঠাত্‍ করেই বন্ধ হয়ে যায় সিটিসেলের নেটওয়ার্ক৷ গাজীপুর শহর, জয়দেবপুর চৌরাস্তা, বোর্ডবাজার, কোনাবাড়ীর মত গুরুত্বপূর্ণ এলাকাসহ সিটি করপোরেশন এবং সদর উপজেলার সব জায়গায় একযোগে এ নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবার পর এখনও পর্যন্ত তা ঠিক করেনি মোবাইল কোম্পানীটি৷ ফলে এ এলাকার হাজার হাজার কাস্টমার সব ধরনের যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে৷ সিটিসেলের রয়েছে বিপুল সংখ্যক ডাটা ও ভয়েস কাস্টমার ৷ দীর্ঘদিন ধরে নেটওয়ার্ক বন্ধ থাকায় এসব গ্রাহক ভোগান্তিতে পড়েছেন৷ এ সমস্যা সমাধানের জন্য কর্তৃপক্ষের যেন কোন মাথা ব্যাথা নেই৷ তারা কোন প্রকার ব্যবস্থা গ্রহন করছে না বলে জানিয়েছে গ্রাহকরা৷ ফলে সিটিসেলের কাস্টমাররা বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন কার্যক্রম থেকেও বঞ্চিত হচ্ছেন৷ চলতি এপ্রিল মাসের ৩০ তারিখের মধ্যে সিম নিবন্ধন না করতে পারলে এসব সিমের ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন কাস্টমাররা৷

এদিকে, নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবার কারণে ক্ষতিগ্রস্থ গ্রাহকদের পক্ষে মোহাম্মদ আবু হানিফা জেলা প্রশাসকের কাছে একটি আবেদন ও জয়দেবপুর থানায় একটি জিডি করা হয়েছে ৷

গ্রাহকরা জানায়, নেটওয়ার্ক বন্ধ হবার পর থেকে জয়দেবপুরের সিটিসেলের কাস্টমার সার্ভিস পয়েন্টে প্রতিদিনই ভিড় করছে ভুক্তভোগি গ্রাহকরা৷ দীর্ঘ অপেক্ষার পরও তারা রিম নিবন্ধন করতে পারছেন না৷ কিন্তু এখান থেকে কোন ধরনের সদুত্তর পাচ্ছে না তারা৷ তাদেরকে বলা হচ্ছে, কোম্পানীর হেড অফিসে ফোন দিতে, কিন্তু সেখানে ফোন করেও কোন প্রশ্নের উত্তর মিলছে না বলে অভিযোগ গ্রাহকদের৷

সিটিসেলের একটি সূত্রে জানা গেছে, বোর্ডবাজার, জয়দেবপুর চৌরাস্তা, কোনাবাড়ী, মৌচাক এবং গাজীপুর সদরে সিটিসেলের যে সব টাওয়ার রয়েছে, তার সবগুলো টাওয়ারই এখন ইনএকটিভ বা অকেজো অবস্থায় আছে৷ এগুলো মেরামত করে পুনরায় নেটওয়ার্ক স্থাপনে কর্তৃপক্ষ কোন ধরনের উদ্যোগ নিচ্ছে না৷ ফলে নেটওয়ার্ক সমস্যা কবে সমাধান হবে বা আদৌ হবে কিনা , তা বলা যাচ্ছে না৷

এসব বিষয়ে কথা বলতে জয়দেবপুর শহরের শহীদ স্মৃতি স্কুল মার্কেটে অবস্থিত সিটিসেল কাস্টমার সার্ভিস পয়েন্টের প্রতিনিধি অমরেশ চন্দ্র দাসের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, টেকনিক্যাল সমস্যার কারণে নেটওয়ার্ক বন্ধ রয়েছে৷ কবে ঠিক হবে, তা কোম্পানীর উর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে পারবে৷





আর্কাইভ