রবিবার ● ২৪ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
খাগড়াছড়ি প্রতিনিধি :: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট।
গোষ্ঠী-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশ গড়ি, সম্প্রীতির খাগড়াছড়ি” এ প্রতিপাদ্যে শনিবার ২৩ নভেম্বর বিকাল ৩টায় বর্ণিল আয়োজনে খাগড়াছড়ি স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।
টুর্নামেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন ৭টি সেনা জোন নিয়ে এ টুর্নামেন্ট হয়েছে।
আগামী ৩ ডিসেম্বর এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী খেলায় খাগড়াছড়ি সদর জোন ৩-১ গোলে মারিশ্যা জোনকে পরাজিত করে।
খেলায় রেফারির দায়িত্বে ছিলেন নিখিল দে এবং দুই সহকারী রেফারি ছিলেন, মো. জাহিদ ও সাচিংনু মারমা। ম্যাচ কমিশনার ছিলেন তুহিন কুমার দে।
টুর্নামেন্ট উদ্বোধন কালে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান বলেন, পার্বত্য অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন, শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং শিক্ষা বিস্তারসহ খেলাধুলার প্রচার, প্রসার ও উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট’র আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির মেলবন্ধন আরো সু-দৃঢ় হবে বলে আমি মনে করি।
উদ্বোধনী অনুষ্ঠানে সামরিক–বেসামরিক কর্মকর্তাগণ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সকল সম্প্রদায়ের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।





আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১