শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৬ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » জাগ্রত প্রতিভার কার্যকরী পরিষদের দায়িত্ব হস্তান্তর
প্রথম পাতা » চট্টগ্রাম » জাগ্রত প্রতিভার কার্যকরী পরিষদের দায়িত্ব হস্তান্তর
মঙ্গলবার ● ২৬ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাগ্রত প্রতিভার কার্যকরী পরিষদের দায়িত্ব হস্তান্তর

--- আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ের হিঙ্গুলী ইউনিয়নের অন্যতম সামাজিক ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন জাগ্রত প্রতিভার ২০২৪-২০২৫ সালের জন্য গঠিত কার্যকরী পরিষদ’কে দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী বাজারস্থ সংগঠনের কার্যালয়ে জরুরী সাধারণ সভার আয়োজনের মধ্য দিয়ে উক্ত দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়। সংগঠনের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা ভূঁইয়া পূর্বের কমিটির পক্ষে নবগঠিত কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রিপনের কাছে সংগঠনের দায়িত্বভার অর্পণ করেন।

জাগ্রত প্রতিভার উচ্চ পরিষদ সদস্য নুর-উস সোবহানের সভাপতিত্বে এবং সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা ভূঁইয়া’র সঞ্চালনায় অনুষ্ঠানে উচ্চ পরিষদ সদস্য আবুল হোসেন, সাবেক সভাপতি সেলিম উদ্দিন, সিনিয়র সদস্য আব্দুর রহমান এবং অতিথি হিসেবে হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম, সংগঠনের নবগঠিত কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রিপন, সহসাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম, কোষাধ্যক্ষ খালেদ মাসুদ, প্রচার সম্পাদক মোঃ ফারুক, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আলিম উল্যাহ রিপন, সামাজিক ও ধর্মীয় সম্পাদক মঈন উদ্দিন মনি, কার্যকরী পরিষদ সদস্য আলতাফ হোসেন লিটন, দিদারুল আলম সহ সংগঠনের প্রায় ৬৫ জন সদস্য এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলতি বছরের ২৮ জুন কার্যকরী পরিষদ গঠন উপলক্ষে সংগঠনের কার্যালয়ে বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বিপুল উৎসাহ-উদ্দীপনায় এবং উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়। সংগঠনের ১৫ টি পদের একক প্রার্থী হিসেবে ১৩ টি পদে প্রার্থীগণ বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয় এবং ২ টি পদ যথাক্রমে- সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী থাকায় সাংবিধানিক প্রক্রিয়ায় ভোট গ্রহণের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। ঐসময় সাধারণ সদস্যদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয় শফিউল আজম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয় শহিদুল ইসলাম রিপন।

প্রসঙ্গত, উক্ত সংগঠন ১৯৯৭ সালের ৪ এপ্রিল প্রতিভা সংঘ নামে হিঙ্গুলী থেকে যাত্রা শুরু করে এবং পরবর্তীতে ২০০৪ সালে জাগ্রত প্রতিভা নামে সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন প্রাপ্ত হয়। প্রতিষ্ঠা হওয়ার পর থেকে জাতীয় দিবস পালন, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, গরীবের মেয়ের বিয়ের জন্য অনুদান প্রদান, মেধাবৃত্তি পরীক্ষা’র আয়োজন সহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজের সাথে নিয়োজিত রয়েছে।





আর্কাইভ