মঙ্গলবার ● ৩ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত
ঘোড়াঘাটে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: “অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি, আলোচনা সভার আয়োজন মধ্য দিয়ে দিনাজপুরের ঘোড়াঘাটে ৩৩ তম আন্তর্জাতিক ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার ৩ ডিসেম্বর বেলা ১২টায় দিবস উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে “বাংলাদেশ প্রবীণ, প্রতিবন্ধী এবং মাদকসেবী ব্যক্তিদের সমন্বিত উন্নয়ন প্রকল্প (এসডিডিবি) এর আয়োজনে কারিতাস দিনাজপুর অঞ্চলের ক্লাব ও নারী ফোরামের প্রতিবন্ধী ব্যক্তিগণের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে এসডিডিবি প্রকল্পের উন্নয়ন কমিটির সভাপতি স্বজল চন্দ্র মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে উক্ত প্রকল্পের ঘোড়াঘাট উপজেলার এনিমেটর আসুন্তা হেম্ব্রম এর সঞ্চালনায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার নুর মোহাম্মদ জিয়ানুর ইসলাম, ইউনিয়ন সমাজকর্মী নুরুন্নবী ও রফিকুল ইসলাম সহ আরও অনেকে বক্তব্য রাখেন। শেষে সকলের উপস্থিতিতে উপজেলা পরিষদ চত্বর থেকে এক র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।





পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন
মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ
মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ
পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা
পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা