শিরোনাম:
●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
রাঙামাটি, রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৮ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » একটি জাতি পরিবর্তনের মূল চাবিকাঠি তরুণ সমাজের হাতে : চুয়েট ভিসি
প্রথম পাতা » চট্টগ্রাম » একটি জাতি পরিবর্তনের মূল চাবিকাঠি তরুণ সমাজের হাতে : চুয়েট ভিসি
রবিবার ● ৮ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

একটি জাতি পরিবর্তনের মূল চাবিকাঠি তরুণ সমাজের হাতে : চুয়েট ভিসি

--- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, “চুয়েটসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সংগ্রাম এবং একতাবদ্ধতার মাধ্যমে প্রমাণ করেছে যে, একটি জাতি পরিবর্তনের মূল চাবিকাঠি তরুণ সমাজের হাতে। এই আন্দোলনে আমাদের চুয়েটের অসংখ্য শিক্ষার্থী সরাসরি অংশগ্রহণ করেছিল। আমাদের শিক্ষার্থীদের এই অসামান্য অবদান আমাদের গর্বিত করে। চুয়েটের শিক্ষার্থীরা যেভাবে চট্টগ্রাম ও ঢাকার আন্দোলনকে বেগবান করেছে, নিঃসন্দেহে তা প্রশংসার দাবিদার। এই সংগ্রামের পথ সহজ ছিল না। চুয়েটের শিক্ষার্থীদের ওপরও চালানো হয়েছিল অবণর্নীয় নির্যাতন। এত ত্যাগ, এত কষ্টের বিনিময়ে আমরা আজ একটি নতুন স্বাধীনতার ঘ্রাণ নিতে পারছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের শিক্ষার্থীরা যদি এরকম উদ্দীপ্ত, সচেতন এবং সাহসী থাকে, তবে চুয়েট কেবল এগিয়েই যাবে না বরং আমাদের দেশও একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে ধাবিত হবে। আমাদের এই ঐতিহ্যকে ধরে রাখতে হবে এবং আগামী প্রজন্মকে সেই মানসিকতা নিয়ে গড়ে তুলতে হবে। ”
তিনি আজ ৮ ডিসেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর আয়োজনে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা এবং জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে সাংষ্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম।

এছাড়া আরও বক্তব্য রাখেন ডীনগণের পক্ষে স্থাপত্য ও পরিকল্পনা অনুষদ এর ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান, বিভাগীয় প্রধানগণের পক্ষে যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, প্রভোস্টগণের পক্ষে অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ।
এতে ছাত্রছাত্রীদের পক্ষে বক্তব্য প্রদান করেন বৈষম্য বিরোধী আন্দোলনে চুয়েট এর সমন্বয়ক, পুরকৌশল বিভাগের ছাত্র মাহফুজুর রহমান মোহাব্বত, জুলাই গণঅভ্যুত্থানে কারা নির্যাতিত চুয়েট এর ইইই বিভাগের ছাত্র ইসফাক আহমেদ জীম, এমআইই বিভাগের ছাত্র সাদ বিন মোস্তফা। অনুষ্ঠান সঞ্চালনা করেন এমআইই বিভাগের প্রভাষক তাসমিয়া বিনতে হাই।
অনুষ্ঠানের শুরুতে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন করা হয়। কোরআন তেলাওয়াত, তরজমা এবং শহিদদের মাগফেরাত কামনায় ও দেশ, জাতি এবং চুয়েট পরিবারের উন্নতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করেন চুয়েটের কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা ক্বারী নুরুল্লাহ। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের উপর ডকুমেন্টরি প্রদর্শিত হয় এবং স্মৃতিচারণ করেন আন্দোলনে অংশগ্রহণকারী, হতাহত ও কারাবরণকারী চুয়েটিয়ানরা। পাশাপাশি জুলাই গণভ্যুথানকে কেন্দ্র করে একটি সাংস্কৃতিক সন্ধ্যার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।





চট্টগ্রাম এর আরও খবর

চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন
পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়
গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি
রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ