শিরোনাম:
●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
রাঙামাটি, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৫ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » বিগত সরকারের ভ্রান্তনীতিতে কৃষি অলাভজনক পেশায় পরিণত হয়েছে
প্রথম পাতা » চট্টগ্রাম » বিগত সরকারের ভ্রান্তনীতিতে কৃষি অলাভজনক পেশায় পরিণত হয়েছে
রবিবার ● ১৫ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিগত সরকারের ভ্রান্তনীতিতে কৃষি অলাভজনক পেশায় পরিণত হয়েছে

--- চট্টগ্রাম প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন, বিগত সরকারের ভ্রান্তনীতির কারণে কৃষি পেশা এখন অলাভজনক পেশায় পরিণত হয়েছে। গত ১৭ বছরে দেশের সকল শ্রেণি পেশার মানুষ ক্ষতিগ্রস্থ হলেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকেরা। কৃষকের মুখে হাসি ছিল না। কৃষকরা উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য না পেয়ে সর্বশান্ত হয়ে পড়েছে। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে কৃষকের মুখে হাসি ফুটবে।
গত শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরীর কাজির দেউড়ি দলীয় কার্যালয়ের সামনে নুর আহম্মেদ সড়কে জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় কৃষক দলের আনন্দ র্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসান জাফির তুহিন আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে অন্যান্য সেক্টরের ন্যায় কৃষি সেক্টরকে ধ্বংস করার মাধ্যমে কৃষকদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমানের নেতৃত্বে একটি কৃষিবান্ধব স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করা হবে। চট্টগ্রাম মহানগর কৃষক দলের আহবায়ক মুহাম্মদ আলমগীরের সভাপতিত্বে এবং কৃষক দলের বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অথিতি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা.শাহাদাত হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান। এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন কৃষক দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট রবিউল হাসান পলাশ। চট্টগ্রাম সিটি মেয়র ডা.শাহাদাত হোসেন বলেন, শেখ হাসিনা চলে গেলেও ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি।ফ্যাসিবাদের দোসররা গণতন্ত্রকে ধ্বংস করার পায়তারা চালাচ্ছে। ষযড়যন্ত্র কারীদের বিষদাঁত উপড়ে ফেলতে হবে। তারা যেন সফল হতে না পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেন, আওয়ামী লীগ গত ১৭ বছর গোটা জাতিকে নির্যাতন করেছে। গণতন্ত্রের মতো দেশের রাজনীতি ও অর্থনীতিকে ধ্বংস করেছে। ব্যাংক, বীমা সহ লাভজনক সকল প্রতিষ্টান ধ্বংস করে দিয়েছে। সবক্ষেত্রে দুর্নীতির হিমালয় বানিয়েছে।তারা আবারও গণতন্ত্রকে ধ্বংস করতে চাই। এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। প্রধান বক্তার বক্তব্যে এডভোকেট রবিউল হাসান পলাশ বলেন, বিগত ১৭ বছর বাংলাদেশের জনগণ নির্বাচিত সরকার দেখতে পারেনি। বিনা ভোটে অবৈধভাবে আওয়ামী লীগ সরকার রাজত্ব করেছে। ক্ষমতায় থাকাকালীন তারা সব সেক্টরে লুটপাট করেছে। দেশের অর্থ বিদেশে পাচার করেছে। দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। দেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাজ করে যাচ্ছেন। বক্তব্য রাখেন কৃষক দলের বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আবদুর রশিদ দৌলতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক মহসিন চৌধুরী রানা, উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক বদিউল আলম বদরুল, মহানগর কৃষক দলের সদস্য সচিব সাবের আহমেদ টারজেন, দক্ষিণ জেলা কৃষক দলের সদস্য সচিব মীর জাকির হোসেন, উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহিন, ইয়াসিন রেজা রাজু, আনোয়ার হোসেন উজ্জল, মোশারফ উদ্দিন খালেদ ও সেকান্দর হোসেন প্রমূখ।
র‌্যালিটি নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে লাভ লেইন, জুবলী রোড়, তিন পুলের মাথা হয়ে নিউ মার্কেট মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।





আর্কাইভ