শিরোনাম:
●   বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ●   বান্দরবানের লামা-আলীকদম সড়কে বাসচাপায় পুলিশ সদস্য নিহত ●   বান্দরবানে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, আদালতের স্থগিতাদেশ, তদন্ত কমিটি গঠন ●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৭ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে মহান বিজয় দিবস উদযাপন
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে মহান বিজয় দিবস উদযাপন
মঙ্গলবার ● ১৭ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাউখালীতে মহান বিজয় দিবস উদযাপন

------ কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটির কাউখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার ১৬ ডিসেম্বর বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২৪ ইংরেজি উদযাপন করা হয়।

দিবসটি উপলক্ষে সকালে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে কার্যক্রম শুরু করা হয়। পরে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, কাউখালী থানা, উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষে, উপজেলা প্রেস ক্লাব ও উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ হতে পুষ্প মাল্য দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে উপজেলা পরিষদ মাঠে এক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
কুচকাওয়াজে প্রধান অতিথির অভিবাদন গ্রহণ করেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার কাজি আতিকুর রহমান। এ সময় মন্চে উপস্থিত ছিলেন কাউখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম সোহাগ।

কুচকাওয়াজ শেষে উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা ডিসপ্লে প্রদর্শন করেন। পরে উপজেলা পরিষদ মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা নিবাহী অফিসার কাজি আতিকুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ,বীর মুক্তিযোদ্ধা মো. বাহার মিয়া, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. রাশেল সরকার,উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. মো. আব্দুল্যাহ আল মাসুদ, থানার ওসি মো. সাইফুল ইসলাম সোহাগ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা মৎস্য অফিসার মো. জাকির হোসেন ও মো. মোস্তফা কামাল মহিম।

এ সময় অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মানস মুকুল চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. ফজলুল করিম, উপজেলা খাদ্যনিয়ন্ত্রক তরুণ প্রকাশ চাকমা, উপজেলা সমাজ সেবা অফিসার মো. শাহাবুদ্দিন হোসাইন,উপজেলা বিআরডিবি অফিসার প্রিয়তোষ কান্তিদাশ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নীতা চাকমা, পোয়াপাড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রদান শিক্ষক করুনাময় চাকমা, কাউখালী বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. আব্দুল কাদের, বেতবুনিয়া সাংবাদিক মো. ওমর ফারুক, ইউএনও অফিসের প্রশাসনিক অফিসার কাজি মো. আহসান উল্লাহ,নাজির মো. মামুন হাছান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ।

বীর মুক্তিযোদ্ধাদের আলোচনাত্তর উপজেলা প্রশাসনের পক্ষ হতে প্রত্যেক বীর মুক্তিযোদ্ধা ও মরহুম বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। পরে স্থানীয় শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় উপজেলা মিলনায়তনে সংক্ষিপ্ত এক সাংস্কৃতিক অনুষ্ঠান প্রাণতোষ বড়ুয়ার নেতৃত্বে পরিবেশন করা হয়। আলোচনা সভা শেষে কুচকাওয়াজে অংশ গ্রহনকারী ও ডিসপ্লেতে অংশ গ্রহনকারি এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী বিজয়ীদের হাতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি পুরষ্কার তুলে দেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
বান্দরবানের লামা-আলীকদম সড়কে বাসচাপায় পুলিশ সদস্য নিহত বান্দরবানের লামা-আলীকদম সড়কে বাসচাপায় পুলিশ সদস্য নিহত
বান্দরবানে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, আদালতের স্থগিতাদেশ, তদন্ত কমিটি গঠন বান্দরবানে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, আদালতের স্থগিতাদেশ, তদন্ত কমিটি গঠন
এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন
রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান
রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ
উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল
মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন
রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের

আর্কাইভ