মঙ্গলবার ● ২৬ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » ২ মে থেকে চুয়েটের সকল হল খুলে দেয়া হচ্ছে
২ মে থেকে চুয়েটের সকল হল খুলে দেয়া হচ্ছে

অামির হামজা, রাউজান প্রতিনিধি :: (১৩ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বিকাল ৪.২৭মিঃ) ছাত্র-ছাত্রীদেরকে হলে প্রবেশ করার সময় পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য নির্দেশ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)’র আগামী ২ মে সোমবার সকাল ৭.০০টায় বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলের গেইট খুলে দেয়া হবে এবং ঐ দিন হতে স্ব-স্ব হলের ডাইনিং যথারীতি চালু করা হবে। গত ২৪ এপ্রিল অনুষ্ঠিত প্রভোস্ট সমন্বয় কমিটির সভার সিদ্ধান্তক্রমে এই উদ্যোগ নেয়া হয়। গত ২১ এপ্রিল উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম সভাপতিত্বে সকল ডীন, বিভাগীয় প্রধান, পরিচালক, প্রভোস্ট, সেন্টারসমূহের চেয়ারম্যান এবং রেজিস্ট্রারের সমন্বয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তক্রমে আগামী ২ মে রোজ সোমবার বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল খুলে দেয়ার উদ্যোগ নেয়া হয় এবং আগামী ৩ মে রোজ মঙ্গলবার থেকে স্নাতক পর্যায়ের সকল শিক্ষা কার্যক্রম যথারীতি শুরুর সিদ্ধান্ত হয়। একই সাথে ছাত্র-ছাত্রীদেরকে হলে প্রবেশ করার সময় পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য নির্দেশ দেয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সভা, মিছিলসহ সকল প্রকার ছাত্র রাজনীতি সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। প্রসঙ্গত বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের লেভেল-৫, টার্ম-১ এর মেধাবী ছাত্র মোঃ মুহাইমিনুল ইসলাম (স্টুডেন্ট নম্বর-১০০৬০২১) গত ২৯ মার্চ ২০১৬ মদুনাঘাট এলাকায় অটোরিকশায় (লেগুনা) মর্মান্তিক দূর্ঘটনার শিকার হয়ে নিহত হন। উক্ত দুর্ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে গত ৭ এপ্রিল থেকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত চুয়েট এর স্নাতক পর্যায়ের সকল শিক্ষা কার্যক্রম (পরীক্ষাসহ) বন্ধ ঘোষণা করা হয়।





একুশ মানেই অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান : চুয়েট ভিসি
চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত
মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক
শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা
মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২
মিরসরাইয়ে এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে পথচারী নিহত
মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস উল্টে প্রাণ গেলো বৃদ্ধার