শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৬ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » ঢাকা » লামায় বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে পিসিপির বিক্ষোভ
প্রথম পাতা » ঢাকা » লামায় বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে পিসিপির বিক্ষোভ
বৃহস্পতিবার ● ২৬ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লামায় বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে পিসিপির বিক্ষোভ

--- পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক থুইলাপ্রু মারমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান,পার্বত্য চট্টগ্রামে ভূমির সাথে জড়িয়ে আছে পাহাড়িদের অস্তিত্ব, এই ভূমি পাহাড়িদের প্রাণ। সুতরাং পাহাড়িদের কাছ থেকে কেউ ভূমি কেড়ে নিতে চাইলে, পাহাড়িদেরকে নিজ বাস্তুভিটা থেকে উচ্ছেদ করার জন্য কেউ ষড়যন্ত্র করা হলে পাহাড়ি জনগণ তা মেনে নেবে না। পার্বত্য চট্টগ্রামে ছাত্র সমাজ তা বরদাস্ত করবো না, পাহাড়ে প্রত্যেকটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ, প্রতিরোধ গড়ে তুলবে বলে হুশিয়ার করেছেন পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা।

গত ২৪ ডিসেম্বর দিবাগত রাতে বান্দরবান জেলায় লামা সরইয়ে পূর্ব বেতছড়া পাড়ায় দুর্বৃত্তদের কর্তৃক ত্রিপুরাদের ১৭টি বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর উদ্যোগে আজ বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪ বিকাল সাড়ে ৩ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

সমাবেশ বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক শুভাশীষ চাকমা, ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্টের সহসাধারণ সম্পাদক প্রমোদ জ্যোতি চাকমা। এছাড়াও সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক অরুপ দাশ শ্যাম।

সমাবেশে অমল ত্রিপুরা অভিযোগ করে বলেন, যুগ যুগ ধরে বান্দরবান জেলা তথা সমগ্র পার্বত্য চট্টগ্রামে নামে বেনামে বিভিন্ন সংস্থা, ব্যক্তি ও কোম্পানি নামে পাহাড়িদের ভূমি বেদখলের মহাৎসব চলছে। সেখানকার অধিবাসীদের নিজ বাস্তুভিটা থেকে উচ্ছেদ করার জন্য এবং পাহাড়িদের সংখ্যালঘু করে অস্তিত্ব ধ্বংস করে দেয়ার জন্য এই রাষ্ট্র তা পরিকল্পিতভাবে করাচ্ছে। লামা সরই ইউনিয়নে ১৭টি পরিবারে অগ্নিসংযোগের ঘটনাও এর থেকে কোন বিচ্ছিন্ন নয়।

তিনি আরো বলেন, ফ্যাসিস্ট হাসিনা আমলে লামা রাবার ইন্ডাস্ট্রি কর্তৃক ম্রো ও ত্রিপুরাদের ৪০০ একর ভূমি বেদখলের চেষ্টা চালানো হয়েছে। এর আগে চিম্বুক সহ বিভিন্ন এলাকায় ম্রো, ত্রিপুরা, মারমাদের ভূমি বেদখলের পায়তারা করেছে। এসব ঘটনায ভূমিদস্যুদের নামে মামলা দায়ের করা হলেও প্রশাসন কোন পদক্ষেপ নেয়া হয়নি। যার ফলে একের পর এক ভূমি বেদখলের ঘটনা ঘটছে। আমরা লামায় ত্রিপুরাদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টে অরুপ দাশ শ্যাম বলেন, বান্দরবানে ত্রিপুরা সম্প্রদায়ের লোকজন যখন বড় দিনের উৎসব পালন করছে ঠিক সে সুযোগে দুর্বৃত্ত, ভূমি বেদখলকারীরা ১৭টি ত্রিপুরা বাড়িঘরে আগুন লাগিয়ে দিয়ে ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনা করে।

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর আমরা বলছি শিক্ষার সুষ্ঠু পরিবেশ চাই, দ্রব্যম্ল্যূর দাম কমাতে হবে, ন্যায় বিচার ও গণমাধ্যমে স্বাধীনতা চাই। তখন তথাকথিত বাঙালি বলে বলে একটা বিনোদন তৈরি করা হচ্ছে। সমতলে মানুষদের হয়তো বলতে হচ্ছে না যে আমরা আমার দেশে বসবাস করতে চাই। কিন্তু আমাদের পাহাড়ের বন্ধুদের বলতে হচ্ছে আমাদের বাসস্থানে আগুন লাগানো যাবে না, আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। পাহাড়িরা এই দেশের নাগরিক হওয়ার পরেও বসবাসের অধিকারটুক তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর মদদে যুক্ত হয়ে দুর্বৃত্তদের দিয়ে বাড়িঘরগুলোতে আক্রমণ করা হয়, বিভিন্ন অসহযোগীতা করা হয়। পাহাড়িদের যে শান্তিপূর্ণ বসবাস, সেটি অশান্তি করা হয়। দীর্ঘ দিন ধরে পাহাড়ে সেটলার বাঙালীদের কৃত্রিম দ্বন্দ্ব সৃষ্টি করে রাখা হয়েছে। রাষ্ট্র পাহাড়-সমতলে বিভাজনের রাজনৈতিক তৈরি করে রেখেছে। তিনি রাষ্ট্র ও সরকারে যত বড় শক্তিশালী হোক না কেন জনগণের শক্তির কাছে তারা দাঁড়াতে পারবে না বলে মন্তব্য করে অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান। এছাড়াও লামা বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় পাহাড়-সমতলে প্রগতিশীল মানুষদের নিজ নিজ অবস্থান থেকে নিন্দা জানিয়ে প্রতিবাদ জানানোর জন্য আহ্বান জানান।

সমাবেশে প্রমোদ জ্যোতি চাকমা ফ্যাসিস্ট শেখ হাসিনা আমলে প্রেতাত্মরা পার্বত্য চট্টগ্রামে এখনো পর্যন্ত বহাল তবিয়তে রয়েছে। ফলে পাহাড়ে পাহাড়ি জনগণের ওপর একের পর এক অন্যায় ঘটনা সংঘঠিত হচ্ছে বলে অভিযোগ করেন।

সমাবেশ থেকে বক্তারা, অবিলম্বে লামা পূর্ব বেতছড়া পাড়ায় ত্রিপুরাদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় সুষ্ঠ তদন্তের মাধ্যমে অগ্নিসংযোগকারী দুর্বৃত্তদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্ত পরিবারদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান, পার্বত্য চট্টগ্রামে ভূমি বেদখল বন্ধ এবং পাহাড় থেকে সেনাশাসন প্রত্যাহার করে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতি দাবি জানানা।

সমাবেশের পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি রাজু ভাস্কর্য থেকে শুরু করে শাহবাগ জাতীয় জাদুঘলে সামনে গিয়ে শেষ হয়।





ঢাকা এর আরও খবর

পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা

আর্কাইভ