মঙ্গলবার ● ২৬ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে চিনিকল কর্মচারীদের বিক্ষোভ
ঝিনাইদহে চিনিকল কর্মচারীদের বিক্ষোভ

ঝিনাইদহ প্রতিনিধি :: (১৩ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.৪০মিঃ) ঝিনাইদহে ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও ঝিনাইদহের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে সেক্টর কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশন সমন্বয় পরিষদ৷
মঙ্গলবার ২৬ এপ্রিল সকাল ১০.৪৫ টায় শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা ৷ মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় ৷ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম নবী, সাধারণ সম্পাদক আতিয়ার রহমানসহ অন্যান্যরা ৷ পরে তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে পেশ করা হয় ৷
দাবিগুলোর মধ্যে রয়েছে-২০১৫ সালের ১লা জুলাই থেকে প্রস্তাবিত জাতীয় মজুরি স্কেল বাস্তবায়ন, পেনশন পদ্ধতিতে গ্রাচ্যুইটি নির্ধারণ, নারী শ্রমিক-কর্মচারীদের প্রসূতি ছুটি নির্ধারণসহ ছয় দফা ৷





কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা