বুধবার ● ২২ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটে বনভান্তের ১০৬ তম জন্মবার্ষিকী পালন
সিলেটে বনভান্তের ১০৬ তম জন্মবার্ষিকী পালন
বাংলাদেশে বৌদ্ধ ধর্মের প্রচার-প্রসার ও মানবজাতির কল্যাণকামী দেব-মানব পূজ্য আর্য্যশ্রাবক সাধনানন্দ মহাস্থবির বনভান্তের ১০৬ তম জন্মবার্ষিকীর পুণ্যস্মৃতি স্মরণে সিলেটে বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা অনুষ্ঠান মঙ্গলবার ২১ জানুয়ারি, যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল এর প্রতিষ্ঠাতা সভাপতি উৎফল বড়ুয়ার সিলেট মহানগরীর শেখঘাটস্থ বাসায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংঘ প্রধান হিসাবে উপস্থিত থেকে সমবেত প্রার্থনা পরিচালনা করেন কুমিল্লা মৈত্রী বন বিহারের অধ্যক্ষ ভদন্ত নন্দসার থের, প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মৈত্রী বন বিহারের অন্তেবাসী ভদন্ত বিনয়দর্শী থের, প্রধান সদ্ধর্মদেশক ছিলেন রাঙামাটি নানিয়ারচর মংখোলা পূর্বরাম বন বিহারের অধ্যক্ষ ভদন্ত করুনানন্দ থের, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে রাঙামাটি রাজবন বিহারের অন্তেবাসী ভদন্ত স্মৃতিসার ভিক্ষু, ভদন্ত মুক্ত ভিক্ষু, ভদন্ত আনন্দযোগ ভিক্ষু।
পঞ্চশীল প্রার্থনা করেন সীমান্ত বড়ুয়া জয়।
এসময় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল এর উপদেষ্টা বরনময় চাকমা, উপদেষ্টা অধ্যাপক বরন চৌধুরী, সহ সাংস্কৃতিক সম্পাদক লুনা বড়ুয়া, শেলু বড়ুয়া ও সেতু বড়ুয়া মুক্তা প্রমুখ উপস্থিত ছিলেন।





জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা
রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ
বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন