রবিবার ● ২৬ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে মুদি দোকানে দুর্ধর্ষ চুরি
ঈশ্বরগঞ্জে মুদি দোকানে দুর্ধর্ষ চুরি
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে টিনের চালা কেটে মুদি দোকানে ঢুকে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দোকান থেকে নগদ অর্থসহ ২ লাখ টাকার মালামাল নিয়ে যান চোর চক্র।
এ ঘটনায় ২৫ জানুয়ারি শনিবার থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী দোকানের মালিক মো.তফাজ্জল হোসেন হলুদ।
থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, “মা বাবার দোয়া” নামে নিজস্ব জায়গায় বটতলা বাজারে দীর্ঘদিন যাবৎ মনিহারী ব্যবসা করছেন মো.তফাজ্জল হোসেন। এ অবস্থায় গত ২৩ জানুয়ারি রাত সাড়ে ১১ টার দিকে দোকান বন্ধ করে প্রতিদিনের ন্যায় বাড়িতে চলে যান তফাজ্জল।
পরদিন (২৪ জানুয়ারি) শুক্রবার সকালে দোকানে ঢুকে দেখেন দোকানের সমস্ত মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে। দোকানে থাকা বিভিন্ন কোম্পানির সিগারেট, সয়াবিন তেল, নারিকেল তেল, সাবানসহ প্রায় ১ লাখ ৭০ হাজার টাকার মালামাল এবং নগদ ২৮ হাজার টাকা চোর চক্র নিয়ে যায় বলে জানান তফাজ্জল।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. ওবায়দুর রহমান জানান, লিখিত অভিযোগ পেয়েছি। চুরি যাওয়া মালামাল উদ্ধারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পুলিশ চোর চক্রকে গ্রেফতারের চেষ্টা করছে।





ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ
ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক
১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ
ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার
রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম
গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে
ঈশ্বরগঞ্জে ব্রিজ না থাকায় নড়বড়ে সাঁকোই ছয় গ্রামের মানুষের ভরসা