শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান অনুপ কুমার চাকমা’র যোগদান
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান অনুপ কুমার চাকমা’র যোগদান
রবিবার ● ২ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান অনুপ কুমার চাকমা’র যোগদান

------ রাঙামাটি :: রাঙামাটি ২ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার সকাল ১০ টায় রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ে নবনিযুক্ত চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) অনুপ কুমার চাকমাকে কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে বোর্ডের ভাইস-চেয়ারম্যান রিপন চাকমা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরবর্তীতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান এর সাথে বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের রাঙামাটিতে বোর্ডের প্রধান কার্যালয়ের কর্ণফুলী সম্মেলন কক্ষে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভা শুরু হওয়ার পূর্বে বোর্ডের ভাইস-চেয়ারম্যান রিপন চাকমা এর সঞ্চালনায় কর্মকর্তা-কর্মচারীদের সাথে পরিচিতি পর্ব শেষে বোর্ডের সার্বিক কর্মকান্ড নিয়ে উপপরিচালক মংছেনলাইন রাখাইন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সার্বিক বিষয়াবলীর উপর প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করেন। এসময় বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য কর্মকান্ডের অগ্রগতি সম্বন্ধে ভাইস-চেয়ারম্যান অবহিত করেন।
মেজর জেনারেল (অবঃ) অনুপ কুমার চাকমা তাঁর বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে তাঁকে নিয়োগ করায় সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাঁর দীর্ঘ কর্মময় জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বোর্ডের সকল কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় উন্নত-সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রাম বিনির্মাণে এবং পার্বত্যবাসীর কল্যাণে বোর্ডের উন্নয়নমূলক কর্মকান্ড সুষ্ঠুভাবে সম্পাদনের আশা ব্যক্ত করেন। এ লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য যে, মেজর জেনারেল (অবঃ) অনুপ কুমার চাকমা রাঙামাটিতে ১৯৫৫ সালে জন্ম গ্রহণ করেন। ১৯৭৭ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার পদে কমিশন প্রাপ্ত হন। মেজর জেনারেল পদে থাকাকালীন ২০০৯-২০১৪ ইংরেজি তারিখ পর্যন্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত হিসেবে মায়ানমারে দায়িত্বও পালন করেন।
সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) অনুপ কুমার চাকমা, বোর্ডের ভাইস-চেয়ারম্যান রিপন চাকমা (যুগ্মসচিব), সদস্য-অর্থ মো. জসীম উদ্দিন (উপসচিব), সদস্য-বাস্তবায়ন জাহিদ ইকবাল (উপসচিব), সদস্য সচিব ও সদস্য প্রশাসন সুজন চৌধুরী (উপসচিব)সহ উপপরিচালক মংছেনলাইন রাখাইন, হিসাব রক্ষণ কর্মকর্তা কল্যানময় চাকমা, রাঙামাটি নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা (চ:দা:), রাঙামাটি, সদ্য সমাপ্তকৃত টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের ব্যবস্থাপক (পরিকল্পনা) মো. এয়াছিনুল হক, কাইংওয়াই ম্রো গবেষণা কর্মকর্তা, মো. নুরুজ্জামান বাজেট ও অডিট অফিসার, সহকারী প্রকৌশলী মো. খোরশেদ আলম, সহকারী প্রকৌশলী ত্রয়া সরকার, সমন্বয় কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম, তথ্য অফিসার ডজী ত্রিপুরা, পরিকল্পনা কর্মকর্তা (অঃদাঃ) মনতোষ চাকমা, প্রশাসনিক কর্মকর্তা সাগর পাল এবং বোর্ডের ইউনিট কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন
মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা
কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু
মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না
কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল
হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি
মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল
মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু

আর্কাইভ