শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৫ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে বসতঘর ও মন্দিরে দুর্ধর্ষ চুরি
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে বসতঘর ও মন্দিরে দুর্ধর্ষ চুরি
বুধবার ● ৫ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে বসতঘর ও মন্দিরে দুর্ধর্ষ চুরি

--- রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে এক সনাতন বসতঘর ও মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রবিবার দিনগত রাতে উপজেলার কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ধীরেন্দ্র মহাজন বাড়ির পঙ্কজ ভট্টচার্য্যরে বসতঘরে এবং তাদের পারিবারিক দূর্গামন্দিরে এই চুরির ঘটনা ঘটে।
জানা যায়, পঙ্কজ ভট্টচার্য্যসহ তার ভাইদের পরিচালনাধীন দূর্গা মন্দিরের পূজার পিতলের মূল্যবান জিনিসপত্রসহ অন্যান্য সামগ্রী চুরি হয়েছে।
এছাড়া বসতঘরের চারটি বৈদ্যুতিক পাখা, নগদ ১ লাখ ২২ হাজার টাকা, ০৫ ভরি দুই আনা ওজনের স্বর্ণালংকার, একটি বৈদ্যুতিক মোটর, একটি টিউবওয়েল, ৪টি কম্বল, নতুন কাপড়সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র চুরি হয়। ভুক্তভোগী পরিবারের সদস্য বাক প্রতিবন্দ্বী রাজিব ভট্টচার্য্যের স্ত্রী ঝর্ণা ভট্টচার্য্য বলেন, আমরা বসতঘর ও মন্দিরের পাশের ঘরে থাকি। সন্ধ্যায় বাতি জ্বালিয়ে অন্যঘরে চলে যায়। সকালে এসে দেখতে পায় ঘরের এবং মন্দিরের দরজার তালা ভাঙা। খোলা ছিল দরজাও। ভেতরে প্রবেশ করে দেখতে পায় আলমিরা ভাঙা, সব জিনিসপত্র তছনছ। নগদ টাকা, স্বর্ণালংকার, অন্যান্য সামগ্রী এবং পূজা আর্চনায় ব্যবহৃত মূল্যবান সামগ্রী নেই। সংঘবদ্ধ চোরের দল পরিকল্পিতভাবে আমাদের ঘর থেকে জিনিসপত্র লুট করেছে।
বিগত ৫ আগস্ট পরবর্তী বিভিন্নভাবে হুমকি-ধমকি প্রদান করা হচ্ছে উল্লেখ করে চুরির ঘটনায় মামলা করার প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন তিনি। চোরের একজোড়া জুতা পাওয়া গেছে বলেও দাবি তাঁর। সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহবান জানিয়েছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীসহ অন্যান্য ধর্মাবলম্বী লোকজন। এ বিষয়ে জানতে চাইলে রাউজান থানার ওসি একেএম সফিকুল আলম চৌধুরী বলেন, ‘বসতঘরে চুরির ঘটনায় অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে অভিযোগে মন্দির চুরির বিষয়টি উল্লেখ করা হয়নি। এ ব্যাপারে তদন্তসাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)