বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » পর্যটন » বাইসাইকেলে মার্কিন নাগিরকের বিশ্বনাথ ভ্রমণ
বাইসাইকেলে মার্কিন নাগিরকের বিশ্বনাথ ভ্রমণ

বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে বৃহস্পতিবার এক মার্কিন নাগরিক বাইসাইকেলে ভ্রমন করেছেন ৷ তার নাম হার্নি ওয়াকলী৷ বয়স ৩০ বছল ৷ ভ্রমন শেষে ওই যুবক বাইসাইকেলে বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকা দিয়ে সিলেট পৌছেন ৷ ওই বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ ৷
সূত্রে জানা যায়, বাংলাদেশ ভ্রমণের উদ্দেশ্যে গত ৩ অক্টোবর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ আগমন করেন মার্কিন নাগরিক হর্ানি ওয়াকলী ৷ গত ৭ অক্টোবর দুপুরে বাস যোগে ঢাকা থেকে সুনামগঞ্জ জেলায় তিনি পৌঁছেন ৷ সেখানে বাইসাইকেল যোগে জেলার তাহিরপুর ও বিশ্বম্ভরপুর থানা এলাকা ভ্রমণ করেন ৷ গতকাল বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ থেকে বাইসাইকেল যোগে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের বিশ্বনাথের লামাকাজী এলাকা হয়ে সিলেট শহরে পৌছেন ৷ এসময় বিশ্বনাথ এলাকা দিয়ে বিদেশী নাগরিক বাইকেল যোগে যাওয়ার খবর পেয়ে এলাকার উত্সুক জনতা তাকে এক নজর তাকে দেখতে ভিড় করেন ৷
থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল হোসেন বলেন, এলাকা অনিরাপদ নয়, নিরাপদ, তাই ওই মার্কিন নাগরিক নিরাপদেই বাইসাইকেল যোগে সিলেট শহরে যান ৷
প্রসঙ্গত, সম্প্রতি বাংলাদেশে জাপানি নাগরিক কোনিয়ো হোশি ও ইতালি নাগরিক তাভেল্লা চেজারকে হত্যা করা হয় ৷ বাংলাদেশে দুই বিদেশী নাগরিক হত্যার পর দেশে তোলপাড় সৃষ্টি হয় ৷ আপলোড : ৮ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৮.১৮ মিঃ





পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
রাঙামাটিতে ট্যুরিস্ট বাস ডিজিটাল নিবন্ধন পদ্ধতি চালু
পর্যটক নিহতের ঘটনার জামিন পেলো বর্ষা ইসলাম
মিরসরাইয়ের রূপসী ঝরনার কূপে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
পার্বতীপুর বিনোদন স্পর্টগুলো তাপদাহে ভ্রমন পিপাষূ সমাগম কম
আলীকদমে রহস্যজনক মৃত্যু : দুই পর্যটকের লাশ উদ্ধার, নিখোঁজ-১
সাজেক এ আগুনে ব্যাপক ক্ষয়-ক্ষতি : ৫ সদস্য তদন্ত কমিটি গঠন, পর্যটক ভ্রমণের জন্য উন্মুক্ত
সাজেক এ ৯৫টির বেশী রেস্তোরাঁ আগুনে পুড়ে গেছে : পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত