শিরোনাম:
●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
রাঙামাটি, শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১০ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » নওগাঁ » নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে জামাতের প্রার্থী খবিরুল ইসলাম
প্রথম পাতা » নওগাঁ » নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে জামাতের প্রার্থী খবিরুল ইসলাম
সোমবার ● ১০ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে জামাতের প্রার্থী খবিরুল ইসলাম

--- নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও আগামী জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলাম এর প্রার্থী চুড়ান্ত করা হয়েছে।

সোমবার কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুসারে কর্মপরিষদ বৈঠকের মাধ্যমে নওগাঁ জেলা জামায়াতের আমীর খন্দকার মুহাম্মদ আব্দুর রাকিব এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবিরুল ইসলাম ১৯৯৬ সনে আত্রাই উপজেলা ছাত্র শিবিরের সভাপতি নির্বাচিত হয়ে সততার সাথে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ১৯৯৮ সনে নওগাঁ জেলা জামায়াতের অফিস সম্পাদক নির্বাচিত হন। তাঁর সাংগঠনিক কর্মদক্ষতায় মুগ্ধ হয়ে কেন্দ্র তাঁকে ২০১৫ সনে আত্রাই উপজেলা আমীরের দায়িত্ব অর্পণ করেন। তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম এর আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে রাজনৈতিক ক্যারিয়ার বিচার-বিশ্লেষন করে খবিরুল ইসলাম কে আত্রাই-রাণীনগর আসনে এমপি প্রার্থী হিসাবে মনোনীত করেন।

উক্ত কর্মপরিষদ বৈঠকে জামাতের জেলা - উপজেলা আমীর, সাধারন সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, খবিরুল ইসলাম আত্রাই কেন্দ্রীয় দলিল লেখক দাখিল মাদ্রাসার গনিত শিক্ষক হিসাবে কর্মরত আছেন। একইসাথে তিনি উপজেলার ৪ নং পাঁচুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসাবে ২০২২ সনে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। তাঁর পিতা আক্কাছ আলী জগদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। বর্তমানে তিনি অবসরে আছেন। পিতা-মাতার ৩ ভাই ২ বোনের মধ্যে খবিরুল সবার বড়। বৈবাহিক জীবনে তিনি বিবাহিত এবং ২ মেয়ে ও ১ ছেলের জনক। তাঁর স্ত্রী তহমিনা খাতুন জগদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসাবে কর্মরত আছেন। খবিরুল ইসলাম ইসলামী এজেন্ট ব্যাংক আত্রাই শাখার সত্তাধিকারী এবং ক্রিয়েটিভ মডেল একাডেমির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)