শিরোনাম:
●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ●   আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার ●   রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ●   গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ ●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ●   ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ●   হালদায় চড়া দামে রেণু বিক্রি ●   তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন ●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন ●   ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ●   নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত ●   পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা ●   ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা ●   বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায় ●   জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে ●   ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০ ●   গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক ●   পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ ●   ঝালকাঠিতে মহান মে দিবস পালিত ●   হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
রাঙামাটি, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১২ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » খেলা » ঈশ্বরগঞ্জে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রথম পাতা » খেলা » ঈশ্বরগঞ্জে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
বুধবার ● ১২ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ প্রাথমিক শিক্ষা অফিসের তত্ত্বাবধানে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৫ উপলক্ষে এক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় উপজেলার সোহাগী ক্লাস্টারের ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০ টি ইভেন্টে ২শ ৪০জন প্রতিযোগি অংশগ্রহণ করে।
অংশগ্রহণকারীরা ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট যেমন দৌড়, উচ্চলাফ, লংলাফ, অংক দৌড়, ঝুড়িতে বল নিক্ষেপ, ক্রিকেট বল নিক্ষেপ সহ আরো বিভিন্ন ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেন। সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ইত্যাদি অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।
সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেনেন্থেরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা নিলুফার হাকিম। তিনি তার বক্তব্যে বলেন, “আজকের এই প্রতিযোগিতা আমাদের প্রাথমিক শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরেছে। শুধু পড়াশোনা নয়, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ স্বাধনে এমন ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য হল, ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে প্রতিভা উদ্ভাসিত করা। যাতে তারা ভবিষ্যতে সুশৃঙ্খল নাগরিক ও সফল মানুষ হয়ে গড়ে উঠতে পারে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সু-শাসনের জন্য নাগরিক সুজন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, পূর্ব জাটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মান্নান, জাটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আবু সাঈদ খান।
ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন সুটিয়া, কুমারুলী, দরগাপাড়া, ঘাগড়াপাড়া ও মাকরঝাপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, আব্দুর রশিদ ভুঁইয়া, কল্পনা সাহা, ফেরদৌসি বেগম ও বন্ধনা রানী পাল।
ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
ঈশ্বরগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সত্যিই প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করার পথ প্রদর্শন করেছে এবং সকলের মাঝে উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে।

ঈশ্বরগঞ্জে বৃক্ষ রোপন কর্মসুচী পালিত
ঈশ্বরগঞ্জ :: “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যে আলোকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে বৃক্ষ রোপন কর্মসুচী পালিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপন কর্মসুচীর উদ্বোধন করেন নির্বাহী অফিসার এরশাদুল আহমেদ।
পরে উপজেলার বিভিন্ন সংগঠন, প্রাথমিক, মাধ্যমিক, মাদরাসা শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে সাড়ে তিন হাজার ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহমেদ বলেন, জুলাই বিপ্লব চেতনাকে ধারণ করে আজকের এই বৃক্ষ রোপণ কর্মসূচী পরিবেশ রক্ষায় একটি ইতিবাচক ভূমিকা রাখবে। আমি আশা করি, এই ধরনের কার্যক্রম আরও জোরালো হবে এবং আগামী প্রজন্মের জন্য আমরা এক সুন্দর, সবুজ পৃথিবী গড়ে তুলতে পারব।
তিনি আরো বলেন, “এই উদ্যোগ শুধুমাত্র পরিবেশ রক্ষা নয়, বরং সমাজের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করা। আমাদের লক্ষ্য, বৃক্ষ রোপণ একটি জাতির প্রতি দায়বদ্ধতার দায়িত্ব, যার মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী নিশ্চিত করতে পারব।’’
এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ইকবাল হোসাইন, যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, সু-শাসনের জন্য নাগরিক সুজন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাবেক সভাপতি ফেরদৌস কোরাইশী টিটু, বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাবিকুজ্জামান সাকিব ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।





খেলা এর আরও খবর

রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ
জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা
ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা
রাঙামাটিতে আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু রাঙামাটিতে আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু
ঝালকাঠিতে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু ঝালকাঠিতে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু
চুয়েটে আন্তঃহল ভলিবল প্রতিযোগিতা-২০২৫ শুরু চুয়েটে আন্তঃহল ভলিবল প্রতিযোগিতা-২০২৫ শুরু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)