বুধবার ● ১২ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে রাবিপ্রবির ছাত্রলীগ নেতা গ্রেফতার
রাঙামাটিতে রাবিপ্রবির ছাত্রলীগ নেতা গ্রেফতার
রাঙামাটিতে অপারেশন ডেভিল হান্টে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) শাখা ছাত্রলীগের সংগঠক ও জেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক মো. সাইদুজ্জামান পাপ্পুকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩ টার দিকে রাঙামাটি শহরের বনরূপা কাটাপাহাড়ে নিজ বাসা থেকে পাপ্পুকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি মো. সাহেদ উদ্দিন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাইদুজ্জামান পাপ্পু রাবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী। সে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সংগঠক ও সভাপতি প্রার্থী ছিল।
পাপ্পু রাঙামাটি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল জব্বার সুজন ও জেলা যুবলীগের সভাপতি ও রাঙামাটি পৌরসভার সাবেক মেয়র আকবর হোসেন চৌধুরীর অনুসারী ।





বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর
হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী
রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত