শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৪ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়াতে আওয়ামীলীগ নেতাদের নিয়ে ইউএনও’র মিটিং
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়াতে আওয়ামীলীগ নেতাদের নিয়ে ইউএনও’র মিটিং
শুক্রবার ● ১৪ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুষ্টিয়াতে আওয়ামীলীগ নেতাদের নিয়ে ইউএনও’র মিটিং

--- কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের মনোনীত চেয়ারম্যানদের নিয়ে উপজেলা আইনশৃঙ্খলা সভা করলেন কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিবি করিমুন্নেছা। হঠাৎ করেই আওয়ামী লীগপন্থী চেয়ারম্যানদের নিয়ে এমন মিটিং করায় রীতি মতো অবাক হয়েছেন কুষ্টিয়া বাসী। বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে মিটিং করা ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। যা নিয়ে পুরো জেলায় বইছে আলোচনা-সমালোচনার ঝড়। ৫ই আগস্টের পর থেকে আত্মগোপনে চলে যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। হঠাৎ করেই তাদের নিয়ে আইনশৃঙ্খলা মাসিক সভা করায় ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা, বিএনপি ও জামায়াতের কর্মী সমর্থকরা।
উক্ত সভায় উপস্থিত নেতারা হলেন,উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক ও ফুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, চিথলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এনামুল হক বাবলু, মালিহাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আকরাম হোসেন, বহলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান, আমবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, বারুইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ডা. শফিকুল ইসলাম মন্টু, সদরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম, আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান একলিমুর রেজা সাবানসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানরা।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর উপজেলার অন্যতম সদস্য নিলয় আহম্মেদ বলেন, ফ্যাসিবাদ ও স্বৈরাচারের দোসর, জুলাই গণহত্যার আসামিদের নিয়ে কিসের আইনশৃঙ্খলা মাসিক সভা? ওরা নিজেরাই তো গণহত্যার আসামি, যাদের হাতে এখনো আমার ভাইদের হত্যার রক্ত। তাদের নিয়ে একই টেবিলে কিভাবে বসলেন ইউএনও। নাকি ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসরদের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে ইউএনও বিবি করিমুন্নেছা? এর জবাব তাকে দিতে হবে। কাল আমরা জবাব চাইবো। অন্যথায় তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাব্বির আহমেদ বলেন, স্বৈরাচার আওয়ামী লীগকে পুনর্গঠনের দায়িত্ব পড়েছে কি তার ওপর? আমরা বুঝতেছি না। একেরপর এক পার্শ্ববর্তী দেশ থেকে উস্কানি দিয়ে যাচ্ছে তাদের নেত্রী শেখ হাসিনা। সেই স্বৈরাচারের দোসরদের নিয়ে কিসের আইনশৃঙ্খলা সভা করলেন ইউএনও? এর জবাব চাই জনতা। উপজেলা জামায়াতের আমীর খন্দকার রেজাউল করিম বলেন, বিষয়টি শুনলাম। এটি দুঃখজনক, অবশ্যই এর প্রতিবাদ করবো। মিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব রহমত আলী রব্বান বলেন, আওয়ামী লীগের সময়ে তিনি এখানে আসছেন। আওয়ামী লীগের নেতাদের সঙ্গে উনার সুসম্পর্ক। আওয়ামী লীগ নেতাদের বাইরে অন্য কোনো লোকদের সঙ্গে ইউএনও বিবি করিমুন্নেছা মিটিং করেন না। উনি আসলে কি করতে চান? কি করেন এটা আমরা বুঝি না। আমাদের দলের সিনিয়র নেতাদের বিষয়টি জানিয়েছি। এবিষয়ে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউওনও) বিবি করিমুন্নেছা বলেন, আইনশৃঙ্খলা একটা কমিটি আছে, যারা যারা সদস্য তারাই এ মিটিংয়ে আসেন। এটা প্রতিমাসেই হয়। ৫ আগস্টের আগেও হয়েছে, পরেও হচ্ছে। পুরো বাংলাদেশে একি রকম। আইনশৃঙ্খলা কমিটির সদস্যদের বাইরে তো আমি কাউকে নিয়ে এ মিটিং করতে পারবো না।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)