শিরোনাম:
●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
রাঙামাটি, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে পৌর বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে পৌর বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন
রবিবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে পৌর বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ‘পৌর বাজার’ ব্যবসায়ী সমিতির আসন্ন নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছেন কমিটির সভাপতি পদপ্রার্থী এ,কে,এম হারুন-অর-রশীদ হারুন। তিনি ‘ঘোড়া মার্কা’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রবিবার বিকালে পৌর শহরের চাউল মহলে অবস্থিত ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে তিনি ইশতেহার ঘোষণা করেন।
ইশতেহারে তিনি জানান, জরুরি ভিত্তিতে ঈশ্বরগঞ্জ বাজারে পাহারাদারের মাধ্যমে সকল ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পাহারাদারদের মাসিক বেতন দেওয়ার ক্ষেত্রে পৌরসভার সহযোগিতার ব্যবস্থা গ্রহণ করা। বাজারের প্রধান প্রধান সড়কে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা। পৌর বাজারকে সিসি ক্যামেরায় অন্তর্ভুক্ত করা। হোটেল-রেস্তোরাঁ ও মিষ্টির দোকানে জনস্বাস্থ্যমূলক খাদ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে সচেতন করা। পৌর বাজারে টয়লেট, বাথরুম ও সুপেয় পানির ব্যবস্থা করা। ধর্ম-বর্ন সকল ব্যবসায়ীদের সামাজিক এবং ব্যবসায়িক নিরাপত্তা গ্রহণ। ব্যবসায়ীদের স্বার্থে (দিবা-রাত্রি) ওয়ানস্টপ সার্ভিস চালু করা, যেখানে মোবাইল নম্বর সংযুক্ত থাকবে। প্রতি রমজান মাসে সকল পণ্যের মূল্য ভোক্তাদের নাগালের রেখে বাজারে পণ্য ক্রয়-বিক্রয়ে ব্যবসায়ীদের সহযোগিতা করা।
প্রতি রমজান মাসে বাজার সমিতির উদ্যোগে সকল জনগোষ্ঠীর মধ্যে ইফতার সামগ্রী ও ইফতার বিতরণ। ব্যবসায়ীদের প্রয়োজনীয় অর্থ প্রাপ্তির ক্ষেত্রে ব্যাংক, বীমা, এনজিও’র সহিত সহযোগিতা প্রদান করার ঘোষণা দেন।
একেএম হারুন-অর-রশীদ হারুন আরও জানান, বাজার সমিতির কাজ করার প্রত্যয় নিয়ে আগামী ২৫ ফেব্রুয়ারি পৌর বাজার ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে অংশগ্রহণ করে সভাপতি পদে পদপ্রার্থী হয়েছি। সংগঠন ও ব্যবসায়ী ভাইদের সহকারী হিসেবে বাজার সমিতির উন্নয়ন ও সমৃদ্ধির কথা মাথায় রেখে নিরলসভাবে কাজ করে যাবো।





আর্কাইভ