শিরোনাম:
●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি
রাঙামাটি, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত সাংবাদিক মকছুদ আহমেদ
প্রথম পাতা » চট্টগ্রাম » মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত সাংবাদিক মকছুদ আহমেদ
শুক্রবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত সাংবাদিক মকছুদ আহমেদ

--- স্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের মিরসরাইয়ে মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন পার্বত্য অঞ্চলের চারণ সাংবাদিক দৈনিক গিরিদর্পণ সম্পাদক, বাংলাদেশ বেতারের রাঙামাটির প্রথম সাংবাদিক মরহুম একেএম মকছুদ আহমেদ। তার মৃত্যুতে মঘাদিয়া ইউনিয়নের উত্তর মঘাদিয়া গ্রামে শোকের ছায়া নেমে আসে।
শুক্রবার ২১ ফেব্রুয়ারী বাদে আছর মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের উত্তর মঘাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন, সুফিয়া নুরীয়া ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ আবদুল হক সিরাজী।
জানা যায়, উপজেলার বিভিন্ন স্তরের সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে
দাফন করা হয়েছে।
জানাজার আগে বক্তব্য রাখেন মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) নুরুল আলম, সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, বাহার চৌধুরি মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা ইব্রাহিম। মরহুম মকছুদ আহমেদের আত্মীয় স্বজনরা অনুভূতি ব্যক্ত করেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক জননেতা সাইফুল হক, প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ , রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু , সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, রাঙামাটি জেলা জামায়াতের আমির অধ্যাপক আবদুল আলীম, সেক্রেটারি মো. মনছুরুল হক, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন ও সাধারন সম্পাদক জুঁই চাকমা, সিএইচটি নিউজ এর সম্পাদক রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি এসএম শামসুল আলম, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম, রাঙামাটি পৌরসভার প্রশাসক মো. মোবারক হোসেন, সাবা বৌদ্ধ বিহার অধ্যক্ষ শুভদর্শী মহাথেরো, পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. বাদল বরণ বড়ুয়া, রাঙামাটি বড়ুয়া জনকল্যান সংস্থা ও বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির আহবায়ক ত্রিদিব বড়ুয়া টিপু, সদস্য সচিব ধীমান বড়ুয়া, ভলান্টারি মুভমেন্ট কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি’র রাঙামাটি পার্বত্য জেলা কমিটির সাধারন সম্পাদক মো. নাছির উদ্দিন, বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) রাঙামাটি জেলা শাখার সভাপতি শাহিদা আক্তার, সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর সম্পাদক বিপ্লব বড়ুয়া বাপ্পি, রানী দয়াময় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনতোষ মল্লিক, মিরসরাই প্রেস ক্লাব, রাঙামাটি প্রেস ক্লাব, রাঙামাটি সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক সংগঠন।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় তার নিজ বাসায় স্ট্রোক করেন। পরে তাকে দ্রুত রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত ৯টা ৩৭ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে দৈনিক ইত্তেফাক এর রাঙামাটি জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি দীর্ঘ ৫৫ বছরকাল স্বচ্ছ সাংবাদিকতা করে তিনি ব্যাপক সুনাম অর্জন করেছিলেন। তিনি রাঙামাটি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি দৈনিক গিরিদর্পন ও সাপ্তাহিক বনভূমি পত্রিকার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করে গেছেন। তিনি মিরসরাই উপজেলার ১১নং মঘাদিয়া ইউনিয়নের জামাল উল্ল্যাহ মিস্ত্রী বাড়ীর মরহুম রেহান উদ্দিন খন্দকার এর দ্বিতীয় সন্তান। কর্মজীবনে তিনি রাঙামাটি জেলায় সাংবাদিকতা শুরু করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে
গেছেন।
শুক্রবার ২১ ফেব্রুয়ারি সকাল দশটায় রাঙামাটি শহরের শহিদ আবদুস শুক্কুর স্টেডিয়ামে মরহুমের ১ম জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে তাকে মিরসরাই নিয়ে যাওয়া হয়। মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের উত্তর মঘাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।





চট্টগ্রাম এর আরও খবর

রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ
রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত
চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ
মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত
বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার
রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে  মানববন্ধন রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন
রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন
উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি
রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন

আর্কাইভ