শিরোনাম:
●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৭ মার্চ ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৃহস্পতিবার ● ২৭ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

--- আমির হামজা, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২৫ মার্চ রাত ৮টার দিকে উপজেলার চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের সর্তারঘাটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম পার্থ দাশ (২৫)। তিনি ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের নিতাই দাশের ছেলে। প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানান, পার্থ দাশ দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। সর্তাঘাট এলাকায় পৌঁছালে সড়কের পাশে পণ্য খালাসের জন্য দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেন। এতে বাইক আরোহী মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মারাত্মক ভাবে আহত হন।
স্থানীয় লোকজন উদ্ধার করে গহিরা জেকে মেমোরিয়াল হাসাপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাউজান হাইওয়ে থানার ওসি আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মুদি দোকানের পণ্য খালাসের জন্য দাঁড়িয়ে থাকা ট্রাকে বাইক আরোহী ধাক্কা দেয়। হাসপাতালে নিয়ে গেল সেখানে তার মৃত্যু হয়।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রাউজান প্রেসক্লাব’র ইফতার মাহফিল
রাউজান :: রাউজান প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৫ মার্চ রাউজান জলিলনগরস্থ প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে রাউজান প্রেসক্লাবের সভাপতি এম বেলাল উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা, রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া, হাইওয়ে থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার।
বক্তব্য রাখেন সাবেক সভাপতি প্রদীপ শীল, সাবেক সাধারণ সম্পাদক এসএম ইউসূফ উদ্দিন, গাজী জয়নাল আবেদীন জুবায়ের, সিনিয়র সহ-সভাপতি এম রমজান আলী, সহ-সভাপতি সাহেদুর রহমান মোরশেদ, সাবেক সহ-সভাপতি জিয়াউর রহমান, সহ-সভাপতি মো. হাবিবুর রহমান, যীশু সেন, সাবেক যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন হাবিবী, যুগ্ম সম্পাদক লোকমান আনছারী, সহ সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক আবিদ মাহমুদ, দপ্তর সম্পাদক রতন বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক রয়েল দত্ত, আরফাত হোসাইন প্রমুখ। বক্তারা বলেন, দেশের অগ্রগতিতে গণমাধ্যমের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সংবাদকর্মীদের ক্ষুরধার ও বস্তুনিষ্ঠ লেখনির মধ্য দিয়ে সমাজের অন্যায় অসঙ্গতি রোধ হয়। একটি পজিটিভ সংবাদে শুধু দেশ নয়, আন্তর্জাতিক পরিমন্ডলেও দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়। এক্ষেত্রে সমৃদ্ধ জনপদ রাউজানে কর্মরত গণমাধ্যম কর্মীরা তাদের বস্তুনিষ্ট লেখনির মাধ্যমে রাউজানের ভাবমূর্তি সমুজ্জ্বল করছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)