সোমবার ● ২৮ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে সুগন্ধা নদী থেকে যুবকের লাশ উদ্ধার
ঝালকাঠিতে সুগন্ধা নদী থেকে যুবকের লাশ উদ্ধার
ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে সুগন্ধা নদী সংলগ্ন একটি খাল থেকে মো. মিজান (২২) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ২৮ এপ্রিল সকালে শহরের কলেজ খেয়াঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মিজানের স্থায়ী ঠিকানা ভোলা সদর উপজেলার ধুনিয়া তুলাতলী গ্রামে। তিনি ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠি এলাকার কায়েদ বেকারী বাড়িতে ভাড়া থাকতেন। তার বাবার নাম জাহাঙ্গীর এবং মায়ের নাম রাবেয়া।
নিহতের বড় ভাই রাজু জানান, রবিবার রাতে মিজান কিছু টাকা চেয়েছিলেন পরিবারের কাছে। পরে তাকে ৫শত টাকা দিলে সন্তুষ্ট না হয়ে অভিমান করে মিজান রাতেই বাসা থেকে বেরিয়ে যায় এবং আর ফেরেনি। সকালে স্থানীয় এক ব্যক্তি খবর দিলে আমি ঘটনাস্থলে গিয়ে ভাইয়ের মরদেহ সনাক্ত করি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে খালের পানিতে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড হতে পারে।
ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুল আল গালিব বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা রুজু হবে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার
ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয়
ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত
নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা
ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার
ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার