শিরোনাম:
●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা
রাঙামাটি, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৮ মে ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » ফটিকছড়িতে তাল শাঁসের কদর বেড়েছে
প্রথম পাতা » চট্টগ্রাম » ফটিকছড়িতে তাল শাঁসের কদর বেড়েছে
বুধবার ● ২৮ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফটিকছড়িতে তাল শাঁসের কদর বেড়েছে

--- মোহাম্মদ রফিকুল ইসলাম,ফটিকছড়ি :: প্রচণ্ড তাপদাহে দুর্বিষহ হয়ে উঠছে সাধারণ মানুষের জীবনযাপন। আর এর মাঝেই একটু স্বস্তি পেতে সৌখিন ক্রেতা থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে মধু মাসের ফল তাল শাঁসের কদর বেড়েছে। প্রচন্ড গরমে চট্টগ্রামের ফটিকছড়িতে ভালই বিক্রি হচ্ছে মৌসুমি ফল তাল শাঁস।

সরেজমিনে উপজেলার নাজিরহাট,বিবিরহাট,নানুপুরসহ
বিভিন্ন বাজার মোড়ে মোড়ে হরদমে বিক্রি হচ্ছে তালের শাঁস। আবার কোথাও কোথাও ভ্যানযোগে পাড়া-মহল্লাতেও ঘুরে ঘুরে তাল শাঁস বিক্রি করতে দেখা যাচ্ছে।
এ কথায় তাল শাঁস বিক্রির ধুম পড়েছে।

তবে বিক্রি হচ্ছে চড়া দামে। এক একটি তাল শাঁস বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকায়।
জানা যায়,উপজেলায় তাল গাছের সংখ্যা খুবই কম। বলতে গেলে বিলুপ্তের পথে এ গাছ। যার ফলে স্থানীয় চাহিদা মেটানোর জন্য দেশের বিভিন্নস্থান থেকে তাল শাঁস সংগ্রহ করে বিক্রি করতে হয় বলে খরচ বেশি পড়ে বলে জানান বিক্রেতারা।
বিক্রেতা আনোয়ার বলেন,বেশি দামে ক্রয় করতে হচ্ছে বলে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। গরম বাড়ার কারণে এখন তালের শাঁসের বিক্রি বেশ ভালো। তাই তালের শাঁসের দাম বেশ ভালো পাওয়া যাচ্ছে।

বিক্রতা জামশেদ বলেন,তাল শাস খুব মজাদার একটি ফল। তাল শাঁসের দাম অনেকটাই বেশি হলেও মৌসুমি ও সুস্বাদু ফল হওয়ায় এর প্রতি আগ্রহের কমতি নেই ক্রেতাদের।
ক্রেতা মোহাম্মদ আবুল বশর বলেন,পরিবারের সকলের জন্য তাল শাঁস নিলাম। এ গরমে তাল শাঁস খেতে খুব মজা।
ক্রেতা মোহাম্মদ আবু তৈয়ব বলেন,এক সময় দুই টাকা থেকে পাঁচ টাকা তাল শাঁস বিক্রি হত। তখন তেমন চাহিদাও ছিলনা। এখন চাহিদাও বেড়েছে সাথে দামও বেড়েছে।

শিক্ষার্থীর কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিলেন ব্যবসায়ী

ফটিকছড়ি :: চট্টগ্রামের ফটিকছড়িতে নাজিরহাট পৌরসভায় গাড়িতে কুড়িয়ে পাওয়া টাকা
ফেরত দিয়েছেন বাজারের এক ব্যবসায়ী।

বুধবার ২৮ মে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে টাকার প্রকৃত মালিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে ওই টাকা ফেরত দেন ব্যবসায়ীর নাম দ্বীন মোহাম্মদ (৪৫)।
তিনি নাজিরহাট বাজারের সিটি সেন্টারের পুস্পা টেইলার্স নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। তিনি দীর্ঘদিন ধরে উপজেলার নাজিরহাট পৌরসভা এলাকায় বসবাস করেন।
জানাগেছে, গত মঙ্গলবার সকালের দিকে নাজিরহাট বাজারে যাওয়ার পথে একটি রিক্সাভ্যাটে উঠেন ব্যবসায়ী দ্বীন মোহাম্মদ। উঠেই তিনি সেখানে কিছু টাকা ও কাগজপত্র কুড়িয়ে পান। কাগজপত্রের লেখার সূত্রধরে তিনি টাকার প্রকৃত মালিককে খুঁজতে থাকেন। জানতে পারেন ওই টাকাটা নাজিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীর। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে অবহিত করে বিষয়টি নিশ্চিত হন তিনি।
সেই অনুযায়ী নাজিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার চৌধুরীর মাধ্যমে ওই শিক্ষার্থীর টাকা ও কাগজপত্র ফেরত দেন তিনি।
ব্যবসায়ী দ্বীন মোহাম্মদ বলেন, ‘রিক্সাভ্যানে উঠে দেখি গাড়ির প্যাঁদানিতে কিছু টাকা ও কাগজপত্র। এসব কোন এক শিক্ষার্থীর বুঝতে পেরে বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অবহিত করি। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে টাকাটা তার হাতে তুলে দিয়েছি।’
নাজিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার চৌধুরী বলেন, ‘কুড়িয়ে পাওয়া ওই ব্যবসায়ী প্রথমে মুঠোফোনে বিষয়টি আমাকে জানান। পরে টাকা এবং কাগজপত্রগুলো এনে বিদ্যালয়ে জমা দেন। সব ঠিকঠাক মিল পাওয়ায় ওই শিক্ষার্থীর হাতে সেই টাকা ফেরত দেওয়া হয়।’
হারানো টাকা ফেরত পেয়ে উচ্ছ্বসিত বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল আদন বলেন, ‘বর্তমান সময়ে সততায় ভরা মানুষ খুবই বিরল। তিনি সততার এক দৃষ্টান্ত স্থাপন করেছেন।’





আর্কাইভ