শিরোনাম:
●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ
রাঙামাটি, রবিবার, ৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২ মে ২০১৬
প্রথম পাতা » পাবনা » ঈশ্বরদীতে অভ্যন্তরীণ গম সংগ্রহ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী
প্রথম পাতা » পাবনা » ঈশ্বরদীতে অভ্যন্তরীণ গম সংগ্রহ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী
সোমবার ● ২ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরদীতে অভ্যন্তরীণ গম সংগ্রহ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী

---

ঈশ্বরদী প্রতিনিধি :: (১৯ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.৫০মিঃ) শনিবার বিকালে ঈশ্বরদী এলএসডি সংরক্ষণ ও চলাচল কর্মকর্তার কার্যালয়ে অভ্যন্তরীণ গম সংগ্রহ ২০১৬ সনের গম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে৷ রবিবার বিকালে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন ও এ অভিযানের উদ্ভোধন করেন ৷ ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদ, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান মিন্টু, ঈশ্বরদী থানা আওয়ামী লীগের সভাপতি আনিসুন্নবী বিশ্বাস, পাবনা জেলা জজ কোর্টের পিপি এডভোকেট আখতারম্নজ্জামান মুক্তা, ঈশ্বরদী খাদ্য গুদামের সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা মো. বোরহান উদ্দিন, পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বশীর আহমেদ বকুল, ঈশ্বরদী থানা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক গোলজার হোসেন, ঈশ্বরদী থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জুলমত হোসেন সাদেক আলী বিশ্বাস, আতিয়ার রহমান ভোলা ও আকাল সরদার এসময় উপস্থিত ছিলেন ৷
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী শরীফ বলেন, প্রকিউরমেন্টের গম, চাল সংগ্রহে কোথাও কোথাও চরম দুর্নীতি চলছে ৷ জামায়াত, বিএনপি ও দু’একজন আওয়ামী লীগের লোকজন এসব সিন্ডিকেটে রয়েছে ৷ যেখানে সরকার বেতন বাড়িয়ে কর্মচারি-কর্মকর্তাদের দুর্নীতি কমাতে চাচ্ছে, এদেরই কয়েকজন অসাধু কর্মকর্তা আবার এসব সিন্ডিকেটদের সহায়তা করছে ৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কৃষিমন্ত্রী দেশের কৃষক ও শ্রমিকদের ভাগ্যোন্নয়নে যেখানে ভর্তকি দিচ্ছেন সেখানে প্রতারকরা তাদের অপকর্ম চালিয়ে যাবে তা হতে পারে না ৷ সরকার গমের বর্তমান বাজার দরের চেয়েও বেশি দরে সাধারণ কৃষকের কাছ থেকে গম কিনছে ৷
মন্ত্রী জোর দিয়ে বলেন, সিন্ডিকেট বাণিজ্য চলবে না, চলতে দেয়া হবে না ৷ ঘুষ, দুর্নীতি বন্ধের জন্যই সরকার কৃষকদের ১০ টাকায় ব্যাংক একাউন্ট করেছে ৷ সরাসরি কৃষকদের একাউন্টে গম বিক্রির টাকা চলে যাবে ৷ জামায়াত-বিএনপি’র আমলে সিন্ডিকেট তৈরিতে তারা যা যা করেছিল, আওয়ামী লীগের আমলে তা হবে না ৷ তিনি খাঁটি, শুকনো ও চকচকে গম সংগ্রহ ও প্রকৃত তালিকা ও কার্ডধারী কৃষকদের কাছে তাদের ন্যায্য পাওনা পৌছে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন ৷ অভ্যন্তরীণ গম সংগ্রহ ২০১৬ অভিযানে ৩১ মে পর্যন্ত সরকার ঈশ্বরদীতে ১ হাজার ৬৩১ মেট্রিক টন গম প্রতি কেজি ২৮ টাকা দরে প্রকৃত কৃষকদের কাছ থেকে সংগ্রহ করছে ৷ যার মধ্যে ঈশ্বরদী খাদ্য গুদামে ৮১৬ মে.টন এবং মুলাডুলি খাদ্য গুদামে ৮১৫ মে.টন গম সংগ্রহ করা হবে৷মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে ৷





আর্কাইভ