শিরোনাম:
●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে স্বাক্ষর জাল করে টাকা উত্তোলনের সময় মহিউদ্দীন আহম্মেদ আটক
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে স্বাক্ষর জাল করে টাকা উত্তোলনের সময় মহিউদ্দীন আহম্মেদ আটক
মঙ্গলবার ● ৩ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে স্বাক্ষর জাল করে টাকা উত্তোলনের সময় মহিউদ্দীন আহম্মেদ আটক

---

ঝিনাইদহ প্রতিনিধি :: (১৯ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.২৫মিঃ) ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অফিসের সাবেক নাজির জাল স্বাক্ষর করে সরকারের বিভিন্ন খাতের ২২ লাখ টাকা ব্যাংক থেকে উত্তোলনের সময় হাতে নাতে ধরা পড়ে ৷ সোমবার দুপুরে মহেশপুর সোনালী ব্যাংকে এ ঘটনা ঘটে ৷
আটক সাবেক নাজিরের নাম মহিউদ্দীন আহম্মেদ ৷ তার বাড়ি কোট চাঁদপুর উপজেলার ইকড়া গ্রামে ৷ এ ঘটনায় মহেশপুর উপজেলা প্রশাসনে তোলপাড় সৃষ্টি হয়েছে ৷
একাধিক দুর্নীতির কারণে গত বছরের অক্টোবর মাসে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হলেও তিনি অফিসের সব বিলের কাজ করে থাকেন ৷
মহেশপুর সোনালী ব্যাংকের ম্যানেজার নজরুল ইসলাম জানান, সোমবার দুপুরে মহিউদ্দীন আহম্মেদ ৬ লাখ ৮৩ হাজার টাকার একটি বিল নিয়ে ব্যাংকে আসেন ৷ বিল ও চেকে এসি ল্যান্ডের স্বাক্ষর না মেলায় তাকে চ্যালেঞ্জ করা হয় ৷ এসময় সাবেক নাজির মহিউদ্দীন পালানোর চেষ্টা করলে লোকজনের সহায়তার তাকে আটক করা হয় ৷
এছাড়া এসময় তার দেহ তল্লাসি করে আরও ১৫ লাখ টাকার জাল বিল ভাউচারের চেক পাওয়া যায় ৷ বিকালে তাকে মহেশপুর থানা পুলিশে সোপর্দ করা হয় ৷ ম্যানেজার আরও জানান, মহিউদ্দীনের কাছ থেকে উদ্ধার হওয়া কাগজপত্রে এসি ল্যান্ড চৌধুরী রওশন ইসলামের স্বাক্ষর জাল প্রমাণিত হয়েছে ৷ এছাড়া মহেশপুর উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার সিল ও স্বাক্ষর জাল করা হয়েছে বলে তিনি জানান ৷ অভিযোগ পাওয়া গেছে মহেশপুর উপজেলা এসি ল্যান্ড ও হিসাবরক্ষণ কর্মকর্তার সহায়তায় দীর্ঘ দিন ধরে মহিউদ্দীন এই জালিয়াতি করে আসছে ৷ অফিস থেকে সাময়িক ভাবে বরখাস্ত হওয়ার পরও তাকে দিয়েই মহেশপুর এসি ল্যান্ড সব কাজ করে থাকেন ৷ সুযোগ বুঝে মহিউদ্দীন প্রতি মাসেই ২/৩ লাখ টাকার ভুয়া বিল ভাউচার তুলে আত্মসাত করে সে ৷
এ বিষয়ে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমান খবরের সত্যতা নিশ্চত করে জানান, একাধিকবার দুর্নীতির দায়ে ২০১৫ সালের অক্টোবর মাসে নাজির মহিউদ্দীনকে বরখাস্ত করা হয়েছে ৷ এছাড়া তার অপকমের্র কারণে বেশ কয়েকবার তিনি জেল খেটেছেন ৷
বরখাস্ত হওয়ার পরও মহিউদ্দীন সরকারি কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে সরকারি টাকা তোলার অপচেষ্টায় লিপ্ত ছিলেন ৷ তিনিও বলেন, মহিউদ্দীনের সঙ্গে একটি শক্তিশালী চক্র জড়িত রয়েছে ৷ তাদেরও চিহ্নত করে আটকের চেষ্টা করা হচ্ছে ৷
মহেশপুর উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সুজিত কুমার জানান, মহিউদ্দীনের কাছে পাওয়া এসি ল্যান্ডসহ কর্মচারীদের বেতন বিলের কাগজগুলোতে আমি স্বাক্ষর করেছি ৷ বাকি বিলের কাগজগুলো আমার অফিসেই আসেনি ৷ তিনি আরও জানান, আমি আগেই মহেশপুর এসি ল্যান্ড স্যারকে সতর্ক করে বলেছি একজন বরখাস্ত কর্মচারী দিয়ে বিলের কাজ করা ঠিক হচ্ছে না ৷ কিন্তু তার কথা এসি ল্যন্ড আমলে নেননি ৷ তবে এলাকাবাসীর ধারণা এ কাজের সঙ্গে এসি ল্যান্ডও জড়িত থাকতে পারে ৷ তা নাহলে এসি ল্যান্ড কেন তাকে দিকে বিলের কাজ করাবে ৷ এসি ল্যান্ড চৌধুরী রওশন ইসলামের সঙ্গে ফোনে একাধিক বার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি ৷
এ ব্যাপারে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বিপ্লব জানান, মহিউদ্দীন এখন তাদের হেফাজতে রয়েছে ৷ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ মহেশপুর সোনালী ব্যাংকের ক্যাশিয়ার আসাদুর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন বলে জানিয়েছেন ওসি ৷





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)